হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ইয়েমেনের তাইজ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী হুতির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক মুখপাত্র। শুক্রবার (২ অক্টোবর) তিনি বলেন, গত তিন ঘণ্টায় এসব হামলা চালানো হয়। গোষ্ঠীটির চলাচল, সদস্য, যানবাহন ও সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সীমান্তপারের হামলা অনেকটাই বন্ধ হওয়ার পর সৌদি আরব ও ইরান-সমর্থিত হতির মধ্যে এটিই সবচেয়ে বড় উত্তেজনা বলে উল্লেখ করা হচ্ছে।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ পুরোপুরি দখলে নিতে পারলে গোষ্ঠীটি দেশটির উত্তরাঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলে তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে এবং দক্ষিণাঞ্চল ও সরকারের সদর দপ্তর থাকা বন্দরনগরী এডেনে যাতায়াতও সহজ হবে।
নতুন করে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সংঘাত ইয়েমেনে কোন পক্ষ কোন এলাকা নিয়ন্ত্রণ করবে, তা বদলে দিতে পারে। এর প্রভাব পড়তে পারে লোহিত সাগরের নৌপথ ও বাব আল-মান্দেব প্রণালিতেও। এদিকে সৌদি আরব বৃহস্পতিবার জানিয়েছে, হুতি মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে দেশটি।
তবে হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার প্রতিবেদনে গোষ্ঠীটির এক সামরিক সূত্র সৌদি আরবের এই দাবি অস্বীকার করেছে। ওই সূত্র বলেছে, এর মাধ্যমে সৌদি আরব হুতির মক্কা নগরীতে হামলার আগের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি আড়াল করতে চাইছে।
দুই সপ্তাহ আগে সৌদি আরব জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করা হয় বলে জানানো হয়েছিল। তবে মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানে হামলার লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছিল গোষ্ঠীটি।
এদিকে তাইজের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে বলে জানিয়েছে রয়টার্স। ছয়টি সামরিক সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে, তাইজে যাওয়ার সব সড়ক বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এবং এলাকাগুলোকে সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, সড়ক বন্ধের কারণে প্রায় ১৯টি পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ সানা থেকে তাইজ যাওয়ার প্রধান সড়কটিও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁদা না পেয়ে ভবনের রড-সিমেন্ট ট্রাকে তোলার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অবৈধভাবে মালয়েশিয়া গমনেচ্ছুদের মেডিকেল কার্যক্রম, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়াল মন্ত্রণালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)