হিমাগারে ১ কেজি আলু রাখতে গুনতে হবে ৮ টাকা -ক্ষুব্ধ কৃষক
, ৫ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২২ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
হিমাগারে আলু রাখার ভাড়া প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে আট টাকা করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আগে এক বস্তায় ৮০ কেজি আলু রাখা গেলেও চলতি বছর থেকে ৫০ কেজির বেশি রাখা যাবে না। বস্তার পরিবর্তে খরচও গুনতে হবে কেজি হিসাবে। এ ভাড়া বাড়ানোকে অযৌক্তিক দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চাষিরা।
ব্যবসায়ী ও চাষিরা বলছেন, হিসাব করলে তাদের আলু রাখার খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। হিমাগার মালিকদের কোনো খরচ না বাড়লেও তারা এবারের উৎপাদন দেখে ভাড়া বাড়িয়েছেন সিন্ডিকেট করে। ভাড়া না কমালে তাদের কম দামে আলু এখনই বাজারে বিক্রি করতে হবে, যাতে তাদের পড়তে হবে লোকসানে।
হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, চলতি মৌসুমে কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ আট টাকা, যা গত বছর সাত টাকা ছিল। এবার কেজিপ্রতি এক টাকা বেড়েছে। তবে আগের মতো ৫০ কেজির ঊর্ধ্বে বস্তা রাখার সুযোগ থাকছে না।
কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘আগে কৃষকরা বস্তাপ্রতি ৩৫০ টাকা দরে আলু রাখতেন। তারা কেজির হিসাব কখনো করেননি। ওইসব বস্তায় ৬০ থেকে ৮০ কেজি পর্যন্ত আলু থাকতো। বাড়তি আলুর জন্য আমরা কোনো ভাড়া নেইনি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ কেজির বেশি বস্তা রাখবো না। সেটা হিসাব করে কৃষকদের ভাড়া দ্বিগুণ হয়েছে বলে মনে হচ্ছে।’
এদিকে রাজশাহীর আলুচাষি ও জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুল ইসলাম বলেন, কয়েক বছর বাদে এবছর আলুর উৎপাদন ভালো হয়েছে। দামও স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। এর মধ্যে বাংলাদেশ কোল্ড স্টোরেজ সমিতি প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করেছে আট টাকা, যা চার টাকা ছিল। মালিকরা কৃষকদের শোষণ করার জন্য এ কাজ করেছে। এটা মানা যায় না।
তিনি বলেন, বেশি আলু চাষ দেখেই হিমাগারের মালিকরা সিন্ডিকেট করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ দাম অযৌক্তিক।’
আলুচাষি এনামুল হক বলেন, এ ভাড়া বাড়লে কৃষকদের সর্বনাশ হয়ে যাবে। হিমাগারে আলু রাখতে না পেরে বাজারে আরও কম দামে আলু বিক্রি করতে হবে। অনেক কৃষক এবার নিঃস্ব হয়ে পথে বসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)