সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
ইলমে ফিকাহর সাথে ইলমে তাসাউফ শিক্ষা করলে সেটা হেদায়েতে আকবর হবে
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ইলমে তাসাউফ হাসিল করা ফরজে আইন, যিকির জারী করা ফরজে আইন। মানুষ সমস্ত কিছুর ফরজ বুঝে কিন্তু ইলমে তাসাউফ শিক্ষা অর্জন করা যে ফরজ সেটাতো বুঝে না। তাহলে মানুষ কামিয়াবী হাসিল করবে কিভাবে। একটা লোকের শরীর যত ভালো সুন্দর থাকুক না কেনো কিন্তু তার মধ্যে যদি রুহ না থাকে তাহলে সেই শরীর তো কোন কাজেই আসবে না। একইভাবে ইলমে ফিকাহ যতই শিখুক যদি ইলমে তাসাউফ শিক্ষা করা না হয় তাহলে সেটা তার জন্য হিজাবে আকবর হবে। ওলামায়ে ছু’রা গুমরাহ হয়, কুফরী ফতোয়া দেয় কারণ তারা ইলমে তাসাউফ হাসিল করে ইখলাস অর্জন করেনি। সেজন্য তারা নিজেরাও গুমরাহ হয় অন্যদেরকেও গুমরাহ করে। ইলমে ফিকাহর সাথে ইলমে তাসাউফ শিক্ষা করলে সেটা হেদায়েতে আকবর হবে। ইলমে তাসাউফ শিখলে ইখলাস অর্জন হবে তখন তার দুয়া সবসময় কবুল করা হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সবচাইতে বেশী মুহব্বত করতে হবে। অন্যথায় কিন্তু ঈমানদার হতে পারবে না। কামেল ঈমানদার মুমিনতো দূরের বিষয়, ঈমানদারই হতে পারবে না। উনার নিসবত কুরবত মুবারক হাসিল করা ছাড়া কখনোই পূর্ণতায় পৌঁছা যাবে না। যার যত মুহব্বত নিসবত হাসিল হবে তার তত ফায়দা হবে। অনেক যিকির আযকার করার মাধ্যমে এই মুহব্বত নিসবত মুবারক হাসিল করা সহজ হবে। নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুহব্বত মুবারক স্থাপন করতে হলে যিকির আযকার খুব বেশী বেশী করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি কাউকেই সহজে মুহব্বত করবেন না যতক্ষণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পরিপূর্ণ মুহব্বত না করবে। উনার সাথে নিসবত স্থাপন করতে হবে, উনার ইত্তেবা অনুসরন অনুকরন করতে হবে তাহলেই মহান আল্লাহ পাক তিনি বান্দাকে মুহব্বত করবেন। এজন্য আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুবারক স্থাপন করতে হবে। ইলমে তাসাউফের নিয়ম মুতাবিক প্রথমে কামিল মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি ফানা হতে হবে, উনার সাথে নিসবত কুরবত স্থাপন করতে হবে, তাহলে সহজেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত কুরবত সম্পর্ক স্থাপন হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষ ওলীআল্লাহ উনার কথাই বুঝেনা তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিষয়টি, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফ উনাদের বিষয়গুলো কিভাবে বুঝবে। সবাইকে মনে রাখতে হবে, হাকিকী নিসবত কুরবত মুহব্বত মারিফাত হাসিল করার উপায় একমাত্র কামিল মুরশিদ তিনিই জানেন। সেজন্য প্রত্যেক মুরীদের জন্য দায়িত্ব কর্তব্য হলো, কামিল মুরশিদ উনার আদেশ নিষেধ পালনে, ইত্তেবা অনুসরণ অনুকরণে পরিপূর্ণ ফানা হয়ে যাওয়া। কোন চু-চেরা কিল-কাল ছাড়াই কামিল মুরশিদ উনার সমস্ত আদেশ নিষেধ পালন করতে হবে। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বিনা চু-চেরায়, বিনা কিল-কালে সমস্ত কিছু মেনে নিয়েছিলেন বলেই সর্বশ্রেষ্ঠ নিসবত কুরবত কামিয়াবীর মর্যাদা লাভ করেছেন। উনাদের অনুসরণ অনুকরণেই সবাইকে পরিপূর্ণ কামিয়াবী সন্তুষ্টি হাসিল করার কোশেশ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












