হিন্দুত্ববাদীদের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
হিন্দু নারীর ওপর হামলার দৃশ্য বলে ভিন্ন ঘটনা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশের এক হিন্দু মা মুসলমানদের হামলা থেকে তার শিশু সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করছে- এমন দাবি করে ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভুয়া ভিডিও ছড়িয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি হিন্দু নারীর ওপর হামলার দৃশ্য নয়। বরং ভিডিওতে থাকা নারী মুসলিম। গত ২৫ মার্চ সুনামঞ্জের ছাতকে চুরির অভিযোগে তারেক মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে স্থানীয়রা হামলা করলে শিশুসন্তানকে কোলে নিয়ে সেই হামলা থেকে ঘরবাড়ি রক্ষার চেষ্টা করে তার স্ত্রী। এটি সেই ঘটনার দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু অনলাইন পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।