হিজাব বা পর্দা ফরযে আইন হওয়ার প্রমাণ ও তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (পর্ব-৫৪)
, ১৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার আলোকে পর্দার আহকাম :
৪. হযরত আসমা বিনতে আবু বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বলেন-
كُنَّا نُخَمِّرُ وُجُوهَنَا
অর্থ:- আমরা পুরুষদের সামনে মুখম-ল আবৃত করে রাখতাম। (মুসতাদরাকে হাকেম- ১/৪৫৪)
এ মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ থেকে জানা যায়, ছাহাবা-যুগের সাধারণ মহিলারাও গায়রে মাহরাম অর্থাৎ বেগানা পুরুষ থেকে নিজেদের চেহারা আবৃত করতেন । কারণ হযরত আসমা বিনতে আবি বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি 'আমরা' বলে বহুবচন ব্যবহার করেছেন। যার দ্বারা অন্য নারীদেরও মুখম-ল আবৃত রাখা প্রমাণিত হয়।
৫. আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
أَلاَ لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ فَإِنَّ ثَالِثَهُمَا الشَّيْطَانُ
অর্থ:- সাবধান! কোনো পুরুষ কোনো নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না। কেই যদি কোন মহিলার সাথে নিরিবিলি সাক্ষাৎ করে তখন তাদের তৃতীয়জন হয় শয়তান। (জামে তিরমিযী)
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি একদিন উনার মেয়ে যিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রাবি‘আহ আলাইহাস সালাম উনার সাথে বসা ছিলেন। এমন সময় উনার একটি মহাসম্মানিত হাদীছ শরীফ মনে পড়ে যায় এবং সাথে সাথে তিনি দৌড় দেন এবং দরজা দিয়ে বের হওয়ার সময় যেহেতু তিনি সাধারণ লোকের চেয়ে বেশ লম্বা ছিলেন, সেহেতু দরজার চৌকাঠে উনার মাথা লেগে মাথা ফেটে যায়। তিনি এ অবস্থায় সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দরবার শরীফ-এ আসলেন যে, উনার কপাল মুবারক থেকে ঝর ঝর করে রক্ত পড়তেছিলো। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “হে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনার মাথায় কে আঘাত করলো?” তখন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, “ইয়া রসূলাল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আরবের বুকে এমন কোন সন্তান জন্মগ্রহণ করেনি যে, হযরত ফারূক্বে আ’যম উনার মাথায় আঘাত করতে পারে। তবে আপনার একটি মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ আমার মাথায় আঘাত করেছে।” তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “কোন সেই হাদীছ শরীফ? যে হাদীছ শরীফ আপনার মাথায় আঘাত করেছে।” তখন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনি ইরশাদ মুবারক করেছেন, “কোন বেগানা পুরুষ যেন কোন বেগানা মহিলার সাথে নিরিবিলি একত্রিত না হয়, কেননা তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান।” যেহেতু আমি আমার মেয়ে হযরত হযরত উম্মুল মু’মিনীন আর রাবিআহ আলাইহাস সালাম উনার সাথে বসা ছিলাম। এ মহাসম্মানিত হাদীছ শরীফ স্মরণ হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে দরজা দিয়ে বের হওয়ার সময় চৌকাঠে মাথা লেগে মাথা ফেটে যায়।”
কাজেই, হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পর্দার আমল থেকে পরবর্তী উম্মতকে নছীহত গ্রহণ করতে হবে।
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৮)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পুরুষ ও মহিলার নামাযের পার্থক্য
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (১)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাকদাতা ও তালাকপ্রার্থিনী উভয়ের জন্য রয়েছে অসন্তুষ্টি (৪)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৭)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












