মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবিদুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকেরবিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্নগাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, সকাল ৬:৫৮ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, রাত ১২:১৯

নাম মুবারক ও বংশ পরিচয়:
ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি। মূল নাম- আবদুর রহমান, আবদুল্লাহ। উপনাম- আবুল ফদ্বল এবং উপাধি- জালালুদ্দীন। তিনি হিজরী দশম শতাব্দীর মহান মুজাদ্দিদ। তিনি ছিলেন হাফিজুল হাদীছ। তিনি আরব-অনারবে শাইখুল ইসলাম বলেও সমাধিত মূল্যায়িত।
উনার বংশীয় ধারা- আবদুর রহমান ইবনু আবু বকর কামাল উদ্দিন ইবনু নাসির উদ্দিন মুহাম্মদ ইবনু আবু বকর সাবেকুদ্দিন ইবনু ফখর ইবনু উসমান ইবনু নাযিররুদ্দিন মুহাম্মদ ইবনু সাইফুদ্দিন খাদ্বর ইবনু নজমুদ্দিন আবুস সালাহ আইয়ুব ইবনু নাসিরুদ্দিন মুহাম্মদ ইবনু হুমামুদ্দিন আল-ইমাম আল-খাদ্বরি আল-উসয়ূতি শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি।
মিশরের রাজধানী কায়রোর জামে মসজিদ ইবনু তুলুনের পাশে বসবাসকারী বা সেখানে হাদীছ শরীফের শিক্ষা দেয়ার কারণে উনাকে “তুলুনী” বলা হয়। উনার পূর্ব পুরুষগণ “উসয়ূত” নামক নগরীতে বসবাস করতেন, তাই উনাকে “উস্য়ূতী” বলা হয়। পূর্ব পুরুষগণের মধ্যে সর্বপ্রথম উসয়ূত নগরীতে উনার পিতামহ হাম্মামুদ্দীন বসবাস করতেন। তারই পূর্বে উনারা বাগদাদ শরীফে হযরত ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের নিকটতম খুযাইরিয়া গ্রামে বসবাস করতেন।
আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উসয়ূত নগরী দেখেননি, অবশ্য তিনি সেই নগরীর ইতিহাসের উপর একটি ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। নামের শেষে খাদ্বরির ব্যাপারে তিনি নিজেই বলেন, খাদ্বরি বাগদাদের একটি গ্রাম। আর আমাকে একজন নির্ভরযোগ্য ব্যক্তি বলেন, সে আমার পিতার কাছ থেকে শুনেছে যে, তার পিতা অনারব ছিলেন বা প্রাচ্যদেশ থেকে এসেছিলেন। সম্ভবত এ সম্পর্ক উল্লিখিত গ্রামের দিকে হতে পারে। ফিকহ শাস্ত্রে সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ ইবনু ইদরিস শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি উনার অনুসারী হওয়ায় নামের শেষে জুড়ে আছে শাফেয়ী।

বিলাদত শরীফ:
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি ৮৪৯ হিজরী সনের ১লা রজবুল হারাম শরীফ, (১৩ই অক্টোবর ১৪৪৫ খৃ:) ইয়াওমুল আহাদ রোববার মাগরিবের নামাজের পরে মিশরের রাজধানী কায়রোতে বিলাদত শরীফ গ্রহণ করেন। (ইমাম সুয়ূতী, হুসনুল মুহাদ্বারাহ, ৬০৫ পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়্যাহ, বৈরুত, লেবানন, ১৪১৮ হিজরী)

পারিবারিক নাম ও পদবী:
উনার পিতা উনার নাম মুবারক রেখেছিলেন জালালুদ্দীন। এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ। উনার একটি পদবী ইবনু কুতুবও রয়েছে। এ পদবীর কারণটি অত্যন্ত চিত্তাকর্ষক। তিনি যখন উনার মাতার রেহেম শরীফে ছিলেন। একদিন উনার পিতা উনার মাতাকে কোন একটি কিতাব আনার জন্য বললেন। মা কিতাব আনতে গেলে ওখানেই শুরু হয় প্রসব বেদনা। অতঃপর কিতাবের উপরই তিনি দুনিয়ার যমীনে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ! এজন্য উনাকে ইবনু কুতুব বলা হয়েছে।
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পদবী হলো “আবুল ফদ্বল” যা তার উস্তাদ প্রধান বিচারক শায়েখ ইযযুদ্দীন আহমদ ইবনু ইবরাহিম কেনানী হাম্বলী রহমতুল্লাহি আলাইহি প্রদান করেছিলেন। উপাধি দেয়ার ঘটনাটি এরকম যে, তিনি শায়েখ সমীপে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার উপাধি কি? তিনি বললেন, আমার কোন উপাধি নেই। শায়েখ ইযযুদ্দীন আহমদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আজ থেকে তোমার উপাধি হলো আবুল ফদ্বল আর এ নামটি তিনি নিজ হাতে লিখেও দিলেন। ’ (আল্লামা ইয়াদরুসী, নুরুস সাফর, ৯০ পৃষ্ঠা, ইমাম সুয়ূতীর জীবনী)

উনার পিতামহ:

আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পিতামহ হাম্মামুদ্দীন একজন সুফী দরবেশ এবং পীরে তরীকত ছিলেন। তিনি হজ্জ সম্পন্ন করার জন্য ইহরাম পরিধান করে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ তালবীয়াহ পাঠ করলেন তখন অদৃশ্য হতে আওয়াজ শুনতে পেলেন, ‘লাব্বাইকাওয়াসা দাইকা’।
মিশরের ফায়েযুল আনওয়ারের মুয়ূত নগরীতে হযরত জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পিতার মাজার শরীফ অবস্থিত। সেখানে মানুষ উনার মাজার শরীফ যিয়ারত করে বরকত লাভ করছে। তিনি ছাড়াও উনার অন্যান্য প্রপিতামহ সম্ভ্রান্ত হিসেবে প্রসিদ্ধ ছিলেন এবং অধিকতর সরকারী বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। কেউ কেউ ব্যবসা বাণিজ্যও করেন এবং কেউ সম্পদশীল ছিলেন। যারা ব্যবসায়ী ছিলেন তারা উসয়ূত অঞ্চলে একটি মাদরাসা প্রতিষ্ঠা করে তার উপর অনেক জায়গা-জমিও ওয়াক্ফ করলেন। অবশ্য সঠিক অর্থে দ্বীনের জ্ঞান প্রসারের খেদমত করা উনার পিতার ভাগ্যে জুটলো। এ ব্যাপারে আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার পিতামহের মধ্যে জ্ঞান বিস্তারের যথার্থ দায়িত্ব পালনকারী শুধু আমার পিতাই। (ইমাম সুয়ূতী, হুসনুল মুহাদ্বারাহ, ১/২৮৮ পৃষ্ঠা)
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পিতা নিয়মিত পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতেন এবং প্রত্যেক জুমুয়াবার পবিত্র কুরআন শরীফ খতম করতেন। তিনি শাইখুনিয়্যা মাদরাসার ফিকহ শাস্ত্রের অধ্যাপক, ইবনু তুলুন মসজিদের স্বনামধন্য খতীব এবং আব্বাসীয় খলীফা মুস্তাকফি বিল্লাহর মসজিদের ইমাম ছিলেন।
খলীফা উনাকে অত্যাধিক সম্মান ও সমীহ করে চলতেন। একবার জাহের শাকমক রাজা খলীফা মুস্তাকফি বিল্লাহর মাধ্যমে উনার কাছে মিশর রাজ্যের মুফতি পদ গ্রহণ করার আবেদন করলে তিনি অপরাগতা প্রকাশ করলেন। খলীফা মুস্তাকফি বিল্লাহর ওফাতের চল্লিশ দিন পর ৮৫৫ হিজরীর ছফর মাসের পাঁচ তারিখ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইশার আজানের সময় উনার পিতা হাম্মামুদ্দীন তিনি বিছাল শরীফ প্রাপ্ত হন। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ৪টি পর্ব

হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক

← আগের পর্বএটিই প্রথম পর্ব পরের পর্ব →পর্ব ২
  1. পর্ব ১ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১) আপনি এখন এটি পড়ছেন
  2. পর্ব ২ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) ৭ নভেম্বর, ২০২৬
  3. পর্ব ৩ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৩) ৮ জানুয়ারি, ২০২৬
  4. পর্ব ৪ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৪) ২১ নভেম্বর, ২০২৬

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ ১৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৫ ঘণ্টা আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ১ দিন আগে বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَ… ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ২ দিন আগে অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম ২ দিন আগে মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে ২ দিন আগে ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ৩ দিন আগে