হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে -ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইসরায়েল। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।
এই পরিস্থিতিতে হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। তাদের দাবি, বিদ্যমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে হিজবুল্লাহ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মূলত গাজা ভূখ-ে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। হিজবুল্লাহ শনিবার দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে। এছাড়া ইসরায়েলের হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির ৬ যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।
পরে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা নিয়ে কথা বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জোনাথন কনরিকাস। সে বলেছে, এখন পর্যন্ত আমাদের প্রতিক্রিয়া কৌশলগত এবং (লেবাননের সাথে) সীমান্তের কাছাকাছি এলাকায় সীমাবদ্ধ।
সে দাবি করে, হিজবুল্লাহ খুব, খুব, বিপজ্জনক খেলা খেলছে। তারা চলমান উত্তেজনাকর পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে, আমরা প্রতিদিনই হিজবুল্লাহর কাছ থেকে আরও বেশি আক্রমণ দেখতে পাচ্ছি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই মুখপাত্র দাবি করেছে, (হিজবুল্লাহর হামলা জবাবে) ইসরায়েল ‘শুধু নিজেদের রক্ষা করছে’ এবং ‘প্রতিরোধমূলক নানা পদক্ষেপ’ নেওয়া হয়েছে।
এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের সাথে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় কনরিকাস।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।