হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেল টিমের পরিদর্শক খাইরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এসময় পুলিশ বাধা দিলে তারা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।