‘হাসিনা চোরের মত পালিয়ে না গেলে, তার গোশত মানুষ খুঁজে পেত না’
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ একদিন শেখ হাসিনার বিচার দেখতে চায়। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছেন।
এক রাজনৈতিক সভায় দুলু বলেন, আজকে শেখ হাসিনা চোরের মত পালিয়ে না গেলে, তার দেহ কিংবা গোশত মানুষ খুঁজে পেত না। মানুষ এতটাই ক্ষিপ্ত ছিল। কারণ এত নিপীড়ন, এত অত্যাচার, ভোট চুরি ও কারচুপি, এসব সহ্য করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
দুলুর দাবি, আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে, তাদের পুরস্কৃত করেছে। তিনি প্রশ্ন রাখেন, যারা মাস্তানি, সন্ত্রাস ও গুন্ডামি করে, তাদের কি এই দেশে ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে?
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।