হাসিনার ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ আওয়ামী লীগের জন্য আরেকটি ভুল পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের একটি বড় অংশ ভারতে কেবল আশ্রয়ই নেয়নি, তারা মনে হচ্ছে অনুপ্রেরণাও নিচ্ছে দেশটির রাজনৈতিক দল কংগ্রেসের কাছ থেকে। ভারতের ঘনিষ্ঠ হওয়ার কারণে যেমন হাসিনা নিজ দেশে ব্যাপক অজনপ্রিয় হয়ে পড়েছে, এবার ভারতীয় রাজনীতির ছাঁচ অনুসরণ করলে বাংলাদেশিদের কাছে আওয়ামী লীগের প্রতি আস্থা ফেরার কোনো সম্ভাবনাই নেই।
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবে কে, তা নিয়ে দলে গভীর চিন্তাভাবনা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তবে তাতে দমে না গিয়ে দলটি নেতৃত্বের ক্ষেত্রে ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ নিয়ে ভাবছে। ভারতে রাহুল-প্রিয়াঙ্কা মডেল কতটা কার্যকর, তা নিয়ে মতভেদ রয়েছে। তবে বাংলাদেশে, বিশেষত ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যেভাবে হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, সেই প্রেক্ষাপটে এই ফর্মুলা কার্যকর হওয়ার কোনো সুযোগই নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ মহলে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে যে গান্ধী পরিবারের সঙ্গে হাসিনা পরিবারের পুরোনো সম্পর্কই তাকে সন্তানদের হাতে দল ছেড়ে দেয়ার দিকে প্রলুব্ধ করছে। রাহুল-প্রিয়াঙ্কার রাজনৈতিক পথচলা নিয়েও হাসিনার আগ্রহ রয়েছে, যা আওয়ামী লীগে প্রয়োগ করতে তিনি মনস্থ করেছেন।
দ্য ডিপ্লোম্যাট-এর বাংলাদেশ সংবাদদাতা সাকলাইন বলেন, জয়-পুতুলকে রাহুল-প্রিয়াঙ্কা মডেলের সঙ্গে তুলনা করা যায় না। কারণ ভারতে কখনো গণঅভ্যুত্থানে কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হয়নি। অথচ হাসিনা দুর্নীতি, গুম এবং গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। তার সন্তানরা কি সেই উত্তরাধিকার থেকে মুক্ত হতে পারবেন? জনগণ কীভাবে তা মেনে নেবে?
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।