হাসিনার মারণাস্ত্র ব্যবহারের উসকানি ইনুর মাথা থেকেই
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসানুল হক ইনুসহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আলমগীর দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছে। গত সোমবার হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানির জন্য প্রসিকিউশন এক সপ্তাহ সময় প্রার্থনা করে। তবে আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার আরো দুদিন সময় চেয়ে আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৪ অক্টোবর শুনানির নতুন তারিখ ধার্য করে।
গত বৃহস্পতিবার কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হাসানুল হক ইনুকে একমাত্র আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৩৯ পৃষ্ঠার ওই অভিযোগে ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়। এতে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে। অভিযোগপত্রটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গ্রহণ করেন বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। অন্য দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।