ডেকান হেরাল্ডের সম্পাদকীয়:
হাসিনার ঐতিহাসিক জয়ে গণতান্ত্রিক দীপ্তি নেই
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিজয় কোনো বিস্ময়ের ব্যাপার নয়। শেখ হাসিনা একে ‘জনগণের বিজয়’ বলে বর্ণনা করেছেন। কিন্তু পরিস্থিতি বলছে, এই বর্ণনা যথার্থ (অ্যাকুরেট) নয়। নির্বাচনে শতকরা মাত্র ৪০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন তদারকির জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল। কিন্তু সেই দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর তারা নির্বাচন বর্জন করে। এর ফলে শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশকে আঁকড়ে ধরবে রাজনৈতিক ক্ষোভ। একই সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলবে একটি ‘জিরো-সাম’ গেম। আগের বহু বছরের মতো রাজপথে এই ক্ষোভ দেখা দেবে। বিরোধী দল হরতাল আহ্বান করবে।
সরকার তাদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালাবে। এমন প্রতিটি ঘটনায় সহিংসতা ও রক্তপাত একটি অবিচ্ছেদ্য অংশ। এক সময় শেখ হাসিনাকে সারাবিশ্ব প্রগতিশীল নেত্রী হিসেবে সমাদর করতো। কিন্তু তিনি সমালোচক ও মিডিয়াকে স্তব্ধ করে ক্ষমতার শক্ত দখল রাখতে নেমে পড়েছেন কর্তৃত্ববাদে। শেখ হাসিনা তার পিতা বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার। এমন একজন নেত্রীর এই দমনমূলক প্রবণতা দুর্ভাগ্যজনক। শেখ হাসিনা ও তার দল বিশ্বাস করে বাংলাদেশকে সঠিক লেন্স দিয়ে দেখছে না বিশ্ব। তাদের বলার মধ্যে আছে যে, তিনি একটি ছোট দেশের নেত্রী। এ দেশটি কমপক্ষে ৫ দশক আগে সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে অস্তিত্ব লাভ করে। তিনি বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছেন তা ‘অগণতান্ত্রিক’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)