হাসিনাকে ‘ফুল স্টপ’ করাতে ভারতকে বার্তা দেবে পররাষ্ট্র উপদেষ্টা
আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
এ বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন, ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন। তিনি মূলত শেখ হাসিনাকে ‘ফুলস্টপ’ করানোর বার্তা দেবেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এমন তথ্য।
ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি, শেখ হাসিনাকে সংযত করার জন্য। আমরা বলেছি, ওনি যেন বক্তব্য না দেন
পররাষ্ট্র উপদেষ্টা
একটি সূত্র বলেছে, “আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবে। কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠকে বসবে। উভয়পক্ষ এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে।”
কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে, বাংলাদেশে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।