সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৯)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, রাত ১:২২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪০
হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৯)
(পূর্ব প্রকাশিতের পর)

মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি
আলাইহির উক্তি:

মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি বলে-
اَللّٰهُمَّ اِنْ عَذَّبْتَنِىْ بَعْدَ طَاعَتِىْ لِخَلِيْفَتِكَ يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) وَقَتْلِ اَهْلِ الْحَرَّةِ فَاِنِّىْ اِذًا لَشَقِىٌّ
অর্থ: “আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! আপনার খলীফা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির পরিপূর্ণ ইতায়াত এবং পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে শহীদ করার পরও যদি আপনি আমাকে শাস্তি দেন, তাহলে নিশ্চয়ই আমি অত্যন্ত হতভাগা।” না‘ঊযুবিল্লাহ! (ইক্বদুল ফরীদ ৫/১৩৯)

সম্মানিত শহীদ উনাদের মাথা মুবারক দেখে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির আনন্দ-উল্লাস এবং নিজের মুরতাদ হওয়ার স্বীকৃতি প্রদান:

আল্লামা হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন-
اَنَّ يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) لَمَّا بَلَغَهٗ خَبَرُ اَهْلِ الْمَدِيْنَةِ وَمَا جَرٰى عَلَيْهِمْ عِنْدَ الْحَرَّةِ مِنْ مُسْرِفِ بْنِ عُقْبَةَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) وَجَيْشِهٖ فَرِحَ بِذٰلِكَ فَرَحًا شَدِيْدًا
অর্থ: “পবিত্র মদীনা শরীফবাসী উনাদের উপর মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি কর্তৃক অত্যাচার, অবিচার, ব্যভিচার, খুন, লুটপাট ইত্যাদির সংবাদ যখন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট পৌঁছে, তখন সে অত্যন্ত আনন্দ-উল্লাস করতে থাকে।” না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্)
আল্লামা হযরত আবূ উমর শিহাবুদ্দীন আহমদ ইবনে মুহম্মদ ইবনে আবদু রব্বিহী আন্দালুসী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩২৮ হিজরী শরীফ) তিনি লিখেন-
بَعَثَ مُسْرِفُ بْنُ عُقْبَةَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) بِرُءُوْسِ اَهْلِ الْمَدِيْنَةِ اِلٰى يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) فَلَمَّا اُلْقِيَتْ بَيْنَ يَدَيْهِ جَعَلَ يَتَمَثَّلُ بِقَوْلِ حَضْرَتْ اِبْنِ الزِّبَعْرٰى رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ يَوْمَ اُحُدٍ
لَيْتَ اَشْيَاخِىْ بِبَدْرٍ شَهِدُوْا ... جَزَعَ الْخَزْرَجِ مِنْ وَقْعِ الْاَسَلْ
لَاَهَلُّوْا وَاسْتَهَلُّوْا فَرَحًا ... وَلَقَالُوْا لِيَزِيْدَ لَا فَشَلْ
فَقَالَ لَهٗ رَجُلٌ مِّنْ اَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِرْتَدَدْتَّ عَنِ الْاِسْلَامِ يَا يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) قَالَ بَلٰى
অর্থ: “মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদের কর্তিত সির মুবারকসমূহ ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট প্রেরণ করে। যখন সেই কর্তিত সির মুবারকসমূহ তার সামনে রাখা হয়, তখন হযরত ইবনে যিবারা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু (তিনি পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করার পূর্বে) উহুদের জিহাদের দিন যেই কবিতা পাঠ করেছিলেন, উনার সেই কবিতা দ্বারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি দৃষ্টান্ত দেয়। আর তা হচ্ছে- ‘বদর প্রান্তরে নিহত আমার পূর্ব পুরুষরা যদি দেখতে পেত, মস্তক্বসমূহ দেহচ্যুত হচ্ছে দেখে খাযরাজ গোত্র শোক ও বিলাপ করছে। তাহলে তারা আনন্দে ফেটে পড়ত। এরপর অবশ্যই তারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে বলত- কাপুরুষ হয়ো না।’
তখন একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন-
اِرْتَدَدْتَّ عَنِ الْاِسْلَامِ يَا يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) قَالَ بَلٰى
“হে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি! তুই মুরতাদ হয়ে গেছিস। জবাবে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ।” (ইক্বদুল ফরীদ ৫/১৩৯)
হাররার দিনগুলোতে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে এতো জঘন্য থেকে জঘন্যতম, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম নিষ্ঠুরতা, বর্বরতা, পাপাচার, নাফরমানী ও কুফরী-শিরকী কার্যকলাপ সবকিছুই সংঘটিত হয়েছে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নির্দেশে। তাহলে এই ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির চেয়ে বড় কাফির এবং চরম মাল‘ঊন আর কে হতে পারে? লা’নত ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির উপর, তার সাহায্যকারীদের উপর এবং তার সমর্থনকারীদের উপর অনন্তকালের জন্য। কেননা মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ اَلسَّائِبِ بْنِ خَلَّادٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اَخَافَ اَهْلَ الْمَدِيْنَةِ اَخَافَهُ اللهُ وَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ لَا يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَّلَا عَدْلٌ
অর্থ: “হযরত সায়িব ইবনে খল্লাদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে ভীত-সন্ত্রস্ত করবে, মহান আল্লাহ পাক তিনিও তাকে ভীত-সন্ত্রস্ত করবেন। তার উপর মহান আল্লাহ পাক উনার, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের এবং সমস্ত মানুষের লা’নত। তার থেকে ফরয, ওয়াজিব, সুন্নত ও নফলসহ যত প্রকার ইবাদত-বন্দেগী রয়েছে, সমস্ত প্রকার ইবাদত-বন্দেগী এবং তাওবা-ইস্তিগফার কোনো কিছুই কবুল করা হবে না।” না‘ঊযুবিল্লাহ! (আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৪/২৩৫, আল মু’জামুল কাবীর লিত্ ত্ববারনী ৬/২৭১, মু’জামুছ ছাহাবাহ্ লি আবী নাঈম ৭/১৭৪, উসদুল গ¦বাহ্ লি ইবনে আছীর ১/৪১৩, তারীখুল খুলাফা ১/১৫৮ ইত্যাদি)
খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদের সবাইকে হাক্বীক্বী বিশুদ্ধ আক্বীদাহ্, হুসনে যন ও ছহীহ সমঝ নছীব করুন। আমীন!

-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৪ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে