সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা: আমাদের মুক্ত করেছে হামাস, ইসরায়েল নয়: বন্দীদের ক্ষোভ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, সকাল ৭:১৭
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া বন্দীদের পরিবার। তবে এই সাক্ষাৎ শেষে পরিবারগুলো বেশ ক্ষুব্ধ ছিল বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সাত দিনের যুদ্ধবিরতিতে ১০০ জনের বেশি ইসরায়েলি বন্দী মুক্তি পেয়েছে। এখনো প্রায় ১৩৮ জন বন্দী রয়ে গেছে গাজায়।
তার মাঝেই নেতানিয়াহুর সঙ্গে অনুষ্ঠিত হয় মুক্তি পাওয়া বন্দীদের পরিবারের সাক্ষাৎ। তবে সাক্ষাতের পরিবেশকে ‘তিক্ত’ বলে অভিহিত করেছে ইসরায়েলের গণমাধ্যম। ড্যান মিরান নামের এক ব্যক্তি এতটাই বিরক্ত ছিলো যে সে বৈঠকের মাঝখানেই বের হয়ে গেছে। ড্যান মিরানের ছেলে ওমরি হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের একজন।
ড্যান মিরান বলেছে, সেখানে কী কথা হয়েছে, তার বিস্তারিত আমি বলব না। কিন্তু সেখানকার সবই ছিল এলোমেলো ও কুৎসিত। তারা (ইসরায়েলী সরকার) কেবল বলেছে, আমরা এটা করেছি, সেটা করেছি। কিন্তু সিনওয়ার (হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার) আমাদের মুক্তি দিয়েছে, তারা (ইসরায়েল সরকার) নয়। তারাই নাকি সবকিছু নিয়ন্ত্রণ করেছে- এমন কথায় আমি ক্ষুব্ধ হয়েছি। তারা একটা কিছুও নিয়ন্ত্রণ করেনি।
ইসরায়েল বলেছে, এখনো বেশ কয়েকজন নারী ও শিশু হামাসের হাতে বন্দী রয়ে গেছে। ইসরায়েলের এমন মন্তব্যের পর প্রাপ্তবয়স্ক পুরুষ বন্দীদের পরিবার আহ্বান জানিয়েছে যে তাদের মুক্তি দেওয়ার কথা যেন ভুলে যাওয়া না হয়। বৈঠকে উপস্থিত তেমন একজন হলো জেনিফার মাসটার। তার সঙ্গী আন্দ্রেই এখনো হামাসের হাতে বন্দী।
জেনিফার বলেছে, ‘বৈঠকের পরিবেশ খুবই অশান্ত ছিল। অনেকেই চিৎকার করছিল। আমরা কেবল চাই, আমাদের ভালোবাসার মানুষেরা যেন ফিরে আসে। অনেকেই কেবল শিশু ও নারীদের ফিরিয়ে আনার কথা বলছে। কিন্তু পুরুষ বন্দীদের মুক্তির ব্যাপারেও অনেকে ভাবছে।’
হামাসের হাতে রয়ে যাওয়া বাকি বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কাছে আহ্বান জানিয়েছে পরিবারগুলো। ২৩ বছর বয়সী বন্দী রোমি গোনেনের মা মেইরাভ লিশেম গোনেন বলেন, ‘আমি নেতানিয়াহুকে জিজ্ঞেস করেছিলাম, বন্দীদের মুক্ত করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য কি না। সে ইতিবাচক উত্তর দিয়েছে। আমি তার উত্তরে সন্তুষ্ট, তবে কেবল উদ্যোগেরই মূল্য আছে।’
নেতানিয়াহু প্রশাসনের কাজে ধৈর্য হারাচ্ছে অনেক বন্দীর পরিবার। বন্দী অ্যালোনের মা ইদিত ওহেল বলেছে, আমাদের সন্তানদের ওপর আমাদের ভরসা আছে। তারা এমন অবস্থায় টিকে থাকতে পারবে। আমরা চাই, আমাদের সরকার ও সেনাবাহিনী বন্দীদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার ব্যাপারে দর-কষাকষি শুরু করুক।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৪৮ মিনিট আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৪৯ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৫০ মিনিট আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৫১ মিনিট আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৫৩ মিনিট আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৫৪ মিনিট আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৫৬ মিনিট আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৫৮ মিনিট আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ১ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ১ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২২ ঘণ্টা আগে