হাতিমুড়ায় বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ উপক্ষে গত ২০-৮-১৪৪৫ হিজরী, লাইলাতুস সাবত (জুমুয়াবার দিবাগত রাতে শনিবার) হাতিমুড়া, রাজারবাগ টিলায় এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, হাফেয, ক্বারী মুহম্মদ কাউছার আহমদ মুজাহিদী ছহীব। (মুহতামিম: মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, হবিগঞ্জ)।
তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ফাযায়িল ফযীলত, মর্যাদা-মর্তবা মুবারক সম্পর্কে এবং উনাদেরকে মুহব্বত করার ও উনাদের খিদমতের আঞ্জাম দেয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন: হযরতুল আল্লামা আহমদ হুসাইন ছহীব। (গবেষক: মুহম্মদিয়া জামিয়া শরীফ, খতীব: সুন্নতী জামে মসজিদ, কুমিল্লা)।
তিনি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে।উনার শান মুবারকে পবিত্র দুরূদ শরীফ পাঠ করার ফযীলত মুবারক সম্পর্কে ও পবিত্র রাজারবাগ শরীফ উনার কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে পবিত্র রাজারবাগ শরীফে আসার দাওয়াত দেন।
মাহফিলে সভাপতিত্ব করেন, মুহম্মদ হারুন শিকদার এবং পবিত্র হামদ,নাত ও কাছীদাহ শরীফ পাঠ করেন হাফিয মুহম্মদ হামীদুল্লাহ ও মুহম্মদ খাইরুল ইসলাম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।