সম্পাদকীয়-১
হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ে দ্বীন ইসলাম বিষয়ক শিক্ষক নেই। পড়ায় হিন্দু শিক্ষক। সে শূন্যতা পূরণ না করে হারাম গান-বাজনা, চারুকলায় ১০ হাজার শিক্ষক নিয়োগ দিচ্ছে শিক্ষা উপদেষ্টা। যা ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের আবেগ অনুভূতি ও দ্বীনি অধিকারের সাথে চরম সাংঘর্ষিক উপদেষ্টাদের প্রতি বীতশ্রদ্ধ জনগণ এখন খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ চায়
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯২ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মন খুলে সমালোচনা করার জন্য গত ১১ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা আহবান জানিয়েছে। এন্তার সমালোচনা শুরু হতেই হচ্ছিল। সমালোচক মহল মনে করছেন, গা বাঁচানোর অভিনব কৌশল হিসেবেই এই আহবান করা হয়েছে। গণমাধ্যম যে মন খুলে সমালোচনা করতে পেরেছে বা পারছে তাও নয়। আর একেবারেই যে কিছুই হয়নি তাও নয়। গণমাধ্যমে যা এসেছে তার সারবত্তা- গণপ্রত্যাশা বাস্তবায়নে যথেষ্ট ঘাটতি বা ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বেশিরভাগ উপদেষ্টা যোগ্যতা ও সক্ষমতার পরিচয় দিতে পারেনি। ৮৪ বছর বয়সী প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ তার উপদেষ্টাদের অধিকাংশই বয়োভারে ন্যুব্জ ও অথর্ব। কেউ কেউ হলিডে মুডে আছে। তারা সময় উপভোগ করছে যেন। অন্তর্বর্তী সরকারকে অনেকে কটাক্ষ করে ‘এনজিওগ্রাম’ সরকার বলে। উপদেষ্টাদের অনেকে এনজিও ও গ্রামীণ ব্যাংক বিশেষত চট্টগ্রাম থেকে আসা বলেই এমন কটাক্ষ করা হয়ে থাকে। অভিযোগ রয়েছে, উপদেষ্টাদের একাংশ সভা-সেমিনারে বক্তব্য দিতে যতটা আগ্রহী, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ততটাই নিরুৎসাহী।
সবচেয়ে বড় অভিযোগ উঠেছে- ভারতের এজেন্টরা অন্তবর্তী সরকারের কাধেও চেপে আছে। অন্তবর্তী সরকারও ভারতের সাথে যোগসাজশ ঠিকই বজায় রেখেছে। ইলিশ পাঠাবে না বললেও পতিত সরকারের চেয়ে বেশি ইলিশ পাঠিয়েছে। আমদানী আগের চেয়ে বেড়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল।
প্রসঙ্গত, শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং হিন্দুত্ববাদী মতবাদ পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেয়ার প্রেক্ষিতে পতিত সরকারের প্রতি ক্ষোভ ছিল তুঙ্গে।
দ্বীনদার মুসলমান মনে করেছিলেন যে, ইসলামী মহলের দাবীর প্রেক্ষিতে- শিক্ষাব্যবস্থা পূর্ণ ইসলামীকরণ না হলেও অন্তত অনৈসলামিক বিষয়গুলো থাকবে না। শিক্ষা মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তা ইসলামী ব্যক্তিত্ব না হলেও অন্তত: অমুসলিম হবে না। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো নয়ই।
কারণ মুসলিম শিশুর জবান খুললেই ইসলামী শিক্ষা দেয়া শরীয়তের নির্দেশনা। সাত বছর থেকে নামাজ পড়ানো এবং দশ বছর হলে শাস্তি দিয়ে হলেও নামাজ পড়ানো হাদীছ শরীফের নির্দেশ।
অর্থাৎ শৈশব-কৌশরে ইসলামী ঈমান মূল্যবোধে উজ্জীবিত করাই মুসলমানদের দ্বীনি অধিকার। দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের এই আবেগ অনুভূতির প্রতি সম্মান না দেয়ার কারণেই পতিত সরকারের এমন অসম্মানজনক অবসান।
দুঃখজনক হলেও সত্যকে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। নিচ্ছে না অন্তবর্তী সরকারও।
গত ইছনাইনিল আযীম (সোমবার) (৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান বলেছে, ‘একটা বিষয় শুনে আমার মনে হয় আপনারা খুশি হবেন, সেটা হচ্ছে- ক্লাস্টারভিত্তিতে আমরা শরীর চর্চা শিক্ষক এবং সংগীতের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছি। আর চারুকলা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছি’।
প্রসঙ্গত প্রাথমিক শিক্ষালয়ে হারাম গান-বাজনার বিস্তার, সঙ্গীত, চারুকলার শিক্ষক নিয়োগ যে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানকে খুশি না করে বরং চরম অখুশি করবে; এটা যার মনে উদয় হয় না সে উপদেষ্টা হয় কী করে? থাকে কী করে?
এটা যে অমুসলিম হওয়ায় সংশ্লিষ্ট উপদেষ্টা মনে করতে পারেনি বিষয়টি শুধু তা নয়। বরং এটা তার রাষ্ট্রদ্বীন ইসলাম বিরোধিতা, অবহেলা, উপেক্ষার প্রমাণ।
প্রসঙ্গত ৬৫ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার বিদ্যালয়ে দ্বীন ইসলাম পড়ায় হিন্দু ধর্মের শিক্ষক। যারা আরবী উচ্চারণ করতে পারে না এবং দ্বীন ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের উপরই দেয়া হয়েছে পবিত্র দ্বীন ইসলাম শিক্ষা দেয়ার অপবিত্র দায়িত্ব। (নাউযুবিল্লাহ)
এতবড় একটা স্পর্শকাতর এবং আবেগ, অনুভূতি জনিত বিষয়ে শিক্ষা উপদেষ্টার নজর নেই। বরং তার আগ্রহ ইসলাম বিরোধী বিষয়ে। হারাম গান-বাজনা আর চারুকলার বিষয়ে প্রায় ১১ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে।
সাধারণ মুসলমান, আলেম সমাজ তথা ইসলামী মহলের কাছে এখনও বিষয়টি প্রচার ও পরিষ্কার হয়নি। বলার অপেক্ষা রাখে না এরূপ করলে অতি শীঘ্রই, সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর চেয়েও অনেক বড় এবং অদমনীয় আন্দোলন হবে অমুসলিম শিক্ষা উপদেষ্টা বিধানের বিরুদ্ধে।
উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই। স্ববিরোধী বক্তব্য ও অবস্থান অনেকবার স্পষ্ট হয়েছে। কিন্তু দায়ভার অন্তবর্তী সরকারকেই নিতে হবে।
বিগত সব সরকারের মত অন্তবর্তী সরকারের অনাচার, আপামর জনসাধারণকে ক্ষত-বিক্ষত বিপর্যস্থ করে তুলছে। জনগণ এখন বাঁচতে চায়। ঈমানের সাথে মরতে চায়। ইসলামী পরিবেশ চায়। খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ চায়। পাশাপাশি অন্তবর্তীকালীন সরকার সংস্কার চায়। সংস্কারের সর্বোৎকৃষ্ট পথ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্। সরকার সংশ্লিষ্টরা তা অনুধাবনে আগ্রহী হবে এটাই প্রত্যাশা ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত পবিত্র ২রা যিলহজ্জ শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘নগদ সোনা’ খ্যাত চামড়ার বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য বহুমুখী সংকটে। সমাধানের সক্রিয় উদ্যোগ সরকারকেই নিতে হবে
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসন্ন বাজেটে চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎস কর দিগুণ করার পরিকল্পনায় বর্তমান খাদ্যপণ্যের অগ্নিমূল্যে আরো ঘি ঢালা হবে। উৎস করের টাকা ব্যবসায়ীরা খরচ হিসেবেই ধরে। জনগণের ক্ষোভের আগুন তথা দ্রব্যমূল্যের আগুন থেকে বাঁচতে হলে সরকারকে অবশ্যই এই পথ থেকে সরে আসতে হবে।
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কুভেন্দুর ক্ষমতাবলে শুধু কারচুপি আর কূট প্রক্রিয়ার অভিযোগই শেষ নয় বরং ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং মুসলিম নির্যাতন ও সম্পদ লুণ্ঠন তথা হিন্দুত্ববাদের উত্থান এবং মুসলমানদের ধর্মান্তকরণের দোহাই দিয়ে ভারতীয় সংবিধানকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে হিন্দুত্ববাদীদের ভোটে ক্ষমতা পেয়েছে কুভেন্দু। এ নির্বাচন অবৈধ এবং এ ক্ষমতা অসংবিধানিক ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ভারতকে এ নির্বাচন বাতিল করে হিন্দুত্ববাদের উত্থান নির্মুল করতে হবে।
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বুড়ো ইঞ্জিনের উপর নির্ভর করেই ঈদ যাত্রায় নির্বিঘ্নে ট্রেন চলাচলের আশ্বাস- বাংলাদেশ রেলওয়ের প্রতিবারের মত এবারও যেন ‘দীর্ঘশ্বাস’ আর হতাশায় পর্যবসিত না হয়।
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












