হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয় -কৃষিমন্ত্রী
, ২২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওরাঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাওরাঞ্চলের ধান কাটার অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে সমন্বয় করে যথাসময়ে হাওরাঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যেসব অঞ্চলে ধান আগে কাটার উপযোগী সেখানে প্রয়োজনে পাশের এলাকা থেকে হার্ভেস্টার ও ধান কাটার শ্রমিক এনে কাটতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের সরবরাহ রয়েছে বলে সভায় হাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা অবহিত করেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষি খাতের জন্য জ্বালানি তেলের সমস্যা হবে না। হাওরে পানি ঢোকার আগেই সব ধান কেটে ফেলতে হবে। কোনোভাবেই যেন ফসল নষ্ট না হয় সে দিকে সর্বোচ্চ নজর দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জামাত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টেকনাফে পাহাড় থেকে ৩ লাশ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন জেলায় নতুন এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তার পদায়ন
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই -অর্থমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার -বাণিজ্যমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে -উপদেষ্টা জাহেদ
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে চাই -পাট প্রতিমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে -শিক্ষামন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলু চাষিদের ভাগ্য যেন উত্থান-পতনের গল্প
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি ৯ মাসেই
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্রের সময় ৪২ থেকে কমে হলো ১০ দিন
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)