হাই বলবেন না, সালাম দিন। হ্যালো নয় হাতিফ বলুন (২)
এ লেখায় আমাদের আলোচনার বিষয়, ইহুদী নাসারাদের প্রথম সম্ভাষণ ‘হাই’ শব্দের পরিবর্তে আমরা সালাম দিবো। কিন্তু দ্বিতীয় সম্ভাষণ বা একাধিকবার যখন সম্ভাষণ করতে হবে (মোবাইলে বা টেলিফোনে) তখন কোন শব্দ ব্যবহার করবো?
এর উত্তর হচ্ছে, এক্ষেত্রে আমরা ‘হাতিফ’ শব্দ ব্যবহার করবো।
কারণ, হ্যালো শব্দটি ইহুদী-নাসারের ব্যবহৃত শব্দ এবং তা মোটেও সম্মান ও আদবসমৃদ্ধ শব্দ নয়। হ্যালো শব্দের অর্থ ‘ওহে’ বা ‘আরে’। অপরদিকে হাতিফ আরবী শব্দ। আরবী ভাষায় টেলিফোনকে হাতিফ বলে। এর অর্থ দূরবর্তী কণ্ঠস্বর, যার কথা শোনা যায়, কিন্তু দেখা যায় না এমন। হাতিফের আরো সুন্দর অর্থ আছে, যেমন- প্রশংসাকারী, জান্নাতী কণ্ঠস্বর ইত্যাদি।
অর্থাৎ মুসলমান ব্যক্তি যখন কাউকে সম্বোধন করবে, তখন সম্মানের সাথে করবে। এটাই একজন মুসলমানদের শিক্ষা বা আদব। ঠিক যেমন, প্রথম সম্বোধনের ক্ষেত্রে মুসলমানরা বলে, আসসালামু আলাইকুম, অর্থ- আপনার উপর শান্তি বর্ষিত হোক। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর ও আদবপূর্ণ সম্ভাষণ। ঠিক দ্বিতীয় সম্ভাষণের ক্ষেত্রে সর্বোচ্চ আদব বা শিষ্টাচার দেখিয়ে হ্যালো’র পরিবর্তে হাতিফ উচ্চারণ করতে হবে।
উল্লেখ্য, কাফিররা প্রায় তাদের অভ্যাসগুলোকে উন্নত হিসেবে প্রচার করতে চায়। কিন্তু বাস্তবে মুসলমানদের আদব-শিষ্টাচার যে তাদের থেকে বহু গুণে উন্নত তা সম্ভাষণের ক্ষেত্রে লক্ষণীয় হয়। সেই আদবপূর্ণ সম্ভাষণের জন্য তাই আমাদের উচিত দ্বিতীয় সম্ভাষণের ক্ষেত্রে হ্যালো এর পরিবর্তে ‘হাতিফ’ শব্দ উচ্চারণ করা।
-হাসিবুর রহমান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।