হাইব্রিড ধানের দখলে হাওর, অস্তিত্ব নেই বোরোর
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
হাওরের জেলা সুনামগঞ্জকে বলা হতো বোরো ধানের ভান্ডার। এ জেলায় ছোট-বড় শতাধিক হাওর রয়েছে। এসব হাওরের প্রধান ফসলও ছিল বোরো ধান। সময়ের পরিক্রমায় হাওর থেকে হারিয়ে গেছে বোরো ধানসহ দেশীয় জাতের অর্ধশতাধিক প্রজাতির ধান। এক সময় বোরো ধানের আধিপত্য থাকলেও বর্তমানে হাইব্রিড ও উফশী জাতীয় ধানের দখলে পুরো হাওর।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, দেশি ধানের ফলন কম হওয়ায় হাইব্রিড চাষে ঝুঁকছেন কৃষকরা।
অধিক ফলন হওয়ায় হাওর ছেয়ে গেছে হাইব্রিড জাতীয় ধানে। বীজের অভাব থাকায় চাইলেও এখন দেশি ধান চাষাবাদ করা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষকরা। তবে পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি প্রজাতির ধানগুলোকে গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতে রূপান্তর করা গেলে আবারো দেশি ধান চাষে উদ্বুদ্ধ হবেন বলে দাবি কৃষকদের।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র সুনামগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান মানিক বলেন, এক সময় দেশে খাদ্য ঘাটতি থাকায় সবাইকে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল ধান চাষে উৎসাহ দেওয়া হতো। হাইব্রিড ধান চাষ করে বেশি উৎপাদন পাওয়ায় এখন খাদ্য উদ্বৃত্তের দেশ বাংলাদেশ। আবার সেই কম ফলনশীল ধান চাষ করলে দেশ খাদ্য ঝুঁকিতে পড়ে যাবে। তবে পুনরায় পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি ধান উচ্চ ফলনশীল জাতে ফিরিয়ে আনার জন্য গবেষণা চলছে। একই সঙ্গে পুরোনো সব জাতে র ধান সংরক্ষিত অবস্থায় রয়েছে।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাষাবাদ হয়েছে। দিন দিন উফশী ও হাইব্রিড চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। যারা সুগন্ধী চাল খেতে আগ্রহী, তারা কিছু কিছু স্থানীয় জাতের ধান চাষ করছেন। তবে ফলন কম হওয়ায় এসব জাতের ধানের চাষ কমে যাচ্ছে। অন্যদিকে ফলন বেশি পাওয়ার আশায় চাষিরা নতুন নতুন জাতের ধানের চাষাবাদ করছেন। যদি কোনো কৃষক স্থানীয় জাতের ধান চাষ করতে আগ্রহী হন, আমরা বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)