হাইব্রিডের চক্করে হারিয়ে গেছে কৃষকের নিজস্ব বীজ, ভরসা কোম্পানি
যশোর সংবাদদাতা:
কৃষিখাতের প্রাণ বীজ সেক্টরে ‘নৈরাজ্যকর পরিস্থিতি’ বিরাজ করছে। দামের ক্ষেত্রে মাঝে মধ্যে বীজের বাজার ওঠানামা করলেও সেটি বড় ধরনের প্রভাব ফেলে না। তবে ভেজাল ও মানহীন বীজ এবং আমদানিনির্ভরতা এই খাতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রতারিত হচ্ছেন কৃষকরা। দেশে জাতীয় বীজনীতি থাকলেও কিছু অসঙ্গতি ও দুর্বলতার কারণে পরিস্থিতির উন্নতি সম্ভব হচ্ছে না বলে বলছেন সংশ্লিষ্টরা বলছেন। এজন্য জাতীয় বীজনীতিকে শক্তিশালী ও আধুনিকায়ন করা প্রয়োজন বলে তাদের অভিমত।
যশোরে কৃষি কর্মকর্তা, বীজ আমদানিকারক, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে এই চিত্র উঠে এসেছে।
কৃষি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দেশে কৃষিখাতে ধারাবাহিক অগ্রগতির মধ্যেও বীজ সেক্টর স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। অথচ ভালো ফলন ও খাদ্য নিরাপত্তার অন্যতম শর্তই মানসম্মত বীজ। নীতিগত দুর্বলতা, অতিরিক্ত আমদানিনির্ভরতা এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থার অভাবে বীজের বাজারে নানান সংকট দৃশ্যমান।
যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, ‘একসময় কৃষক নিজেই বীজ উৎপাদন ও সংরক্ষণ করতেন। ধানসহ শাক-সবজির বীজের উৎসও ছিল কৃষক। কিন্তু হাইব্রিড প্রযুক্তির কারণে বীজ এখন আর কৃষকের হাতে নেই। সব বীজই এখন বাজার থেকে কিনতে হয়। আর এই সুযোগে গ্রামের সহজ সরল কৃষক অনেক সময় প্রতারিত হন। দাম কম খুঁজতে গিয়ে হাইব্রিডের জায়গায় দেশি বা কম ফলনের কিংবা কম জার্মিনেশনের (চারা গজানো) বীজ কিনে প্রতারিত হন। কিন্তু প্রান্তিক পর্যায়ের এই প্রতারণার চিত্র মাঠেই চাপা পড়ে যায়।’
সংশ্লিষ্টরা বলছেন, বীজ নিয়ে নানা গবেষণাসহ প্রযুক্তি উন্নয়নের কারণে কৃষি সেক্টর এখন উচ্চফলনশীল ও হাইব্রিডের দিকে ঝুঁকে পড়েছে। এখান প্রায় সব ধরনের বীজই আমদানিনির্ভর হয়ে পড়েছে। বাজারে এখন হাইব্রিড সবজি বীজের প্রায় ৬০ শতাংশ ও তৈলবীজের প্রায় ৮০ শতাংশই আমদানিনির্ভর। এই আমদানিনির্ভরতা খাদ্য নিরাপত্তার ঝুঁকিও তৈরি করছে।
যশোরে বিভিন্ন খাদ্যপ্রযুক্তি নিয়ে গবেষণা করেন কৃষিবিদ ইবাদ আলী। তিনি বলেন, ‘একসময় কৃষকই বীজের মূল উৎস ছিলেন। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। কৃষকের ঘরে এখন আর বীজ নেই। উচ্চফলনশীল জাত বা হাইব্রিড খুঁজতে দিয়ে বীজের মালিকানা বহুজাতিক কোম্পানিগুলোতে দিয়ে দিয়েছি। যা খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।’
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।