জরিপে উদ্বেগজনক চিত্র:
অগ্নিকা- ব্যবস্থাপনায় কতটা প্রস্তুত দেশ?
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ রবি, ১৩৯৪ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বশেষ অগ্নিনিরাপত্তা জরিপে পরিদর্শন করা ভবনের প্রতি পাঁচটির প্রায় দুটিতে অগ্নিনিরাপত্তার ঘাটতি পাওয়া গেছে। সংস্থাটির তথ্য বলছে, ২০২৫ সালে পরিদর্শন করা ১০ হাজার ৫৩৩টি ভবনের মধ্যে ৩ হাজার ৯৩৮টিই ‘ঝুঁকিপূর্ণ’ কিংবা ‘অতি ঝুঁকিপূর্ণ’। অর্থাৎ পরিদর্শন করা ভবনের ৩৭.৩৮ শতাংশেই অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় মানদ- নিশ্চিত করা হয়নি।
আরও উদ্বেগের বিষয় হলো, এক বছরের ব্যবধানে ঝুঁকিপূর্ণ ভবনের হার বেড়েছে। ২০২৪ সালে পরিদর্শন করা ভবনের ৩৬.৯ শতাংশ অগ্নিঝুঁকিতে থাকলেও ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৩৭.৩৮ শতাংশ। প্রতিবছর পরিদর্শন, নোটিশ, সতর্কতা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারা দেশে মোট ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করেন সংস্থাটির কর্মকর্তারা। এর মধ্যে ৬ হাজার ৫৯৫টি বা ৬২.৬২ শতাংশ ভবনের অগ্নিনিরাপত্তা পরিস্থিতি ‘সন্তোষজনক’ পাওয়া গেছে। বিপরীতে ৩ হাজার ৩১৬টি বা ৩১.৪৮ শতাংশ ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৬২২টি বা ৫.৯ শতাংশ ভবনকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অর্থাৎ পরিদর্শন করা প্রতি পাঁচটি ভবনের মধ্যে প্রায় দুটি অগ্নিবিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। ঝুঁকির তালিকায় সরকারি প্রতিষ্ঠান থেকে আবাসিক ভবন, পোশাক কারখানা, হাসপাতাল-ক্লিনিক, শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, কেমিক্যাল গুদাম ও ফিলিং স্টেশনÑসব ধরনের স্থাপনাই রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঝুঁকিপূর্ণ ভবনে অগ্নিকা- ঘটলে আগুন দ্রুত ছড়িয়ে পড়া, মানুষ আটকে যাওয়া এবং উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত ৬২২টি ভবনকে তারা বড় ধরনের দুর্ঘটনার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে দেখছেন।
পুরোনো ঝুঁকির সঙ্গে যোগ হচ্ছে নতুন ভবন
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনের বড় অংশ বহু বছর আগে নির্মিত। ভবনের কাঠামো ও ব্যবহারের ধরন এমন যে, অনেক ক্ষেত্রে বর্তমান অগ্নিনিরাপত্তা মানদ- পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। ফলে এসব ভবন বছরের পর বছর ঝুঁকির তালিকাতেই থেকে যাচ্ছে। একই সঙ্গে নতুন নির্মিত কিছু ভবনও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ব্যবহারে আসায় তালিকায় নতুন ঝুঁকি যুক্ত হচ্ছে।
পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে রাজধানীর বিভিন্ন ভবন ও হাসপাতালের সংখ্যা তুলনামূলক বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত অধিকাংশ ভবনেই অগ্নিনিরাপত্তার মৌলিক উপাদানে ঘাটতি রয়েছে। অনেক ভবনে কার্যকর ফায়ার এক্সিট নেই। পর্যাপ্ত বা সচল অগ্নিনির্বাপক যন্ত্র, পানি সংরক্ষণ ব্যবস্থা ও জরুরি আলোর ব্যবস্থাও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ভবন জরিপের সময়ই মালিকপক্ষকে ত্রুটি ও ঝুঁকির কারণগুলো জানিয়ে তা সংশোধনের পরামর্শ দেওয়া হয়।
তিনি বলেন, কী কী কারণে ভবনগুলো ঝুঁকিপূর্ণ কিংবা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা মালিকপক্ষকে জানানো হয় এবং সমাধানের জন্য বলা হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টররা নোটিশ দেন। অনেক সময় তাতেও কাজ হয় না। তখন সিটি করপোরেশন কিংবা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ঝুঁকি নিরসনে নির্দেশনা না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, গত বছর ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ১৭৯টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২২০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আটটি মামলা করা হয়েছে।
ফায়ার সার্ভিসের বার্ষিক প্রতিবেদনের অন্য অংশে দেখা গেছে, ২০২৫ সালে সারা দেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকা- ঘটেছে। এর মধ্যে ৩৪.৭১ শতাংশ অগ্নিকা-ের কারণ ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত নেতা নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো -পুলিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়- জানতে চেয়ে রুল
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতজুড়ে ‘অনুপ্রবেশকারী’ ধরার ফাঁদ, সীমান্তের গ্রামগুলো ‘উন্মুক্ত কারাগার’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’ -পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি রোধে মাঠে নামছে তিন সংস্থা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশের দ্বিমুখী পাচার রুখতে বাড়তি নজরদারি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইব্রিডের চক্করে হারিয়ে গেছে কৃষকের নিজস্ব বীজ, ভরসা কোম্পানি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নওগাঁয় দুইদিন পর বাস চলাচল স্বাভাবিক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার সম্বল ফিরে পেলেন পুতুল
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












