যুবদলের কমিটি:
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন এ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে। কমিটিতে স্থান পাওয়া নেতা ও তাদের সমর্থকরা আনন্দ মিছিল করছেন, সামাজিক মাধ্যমে আনন্দঘন স্ট্যাটাস দিচ্ছেন। কিন্তু স্থান না পাওয়া ‘ত্যাগী’ নেতা ও তাদের সমর্থক কর্মী-সংগঠকরা তাদের স্ট্যাটাসে প্রকাশ করছেন ক্ষোভ আর হতাশা। পদ না পাওয়া নেতাদের কাউকে কাউকে সমর্থক-কর্মীদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুলশান কার্যালয়ে অবস্থান ও বিক্ষোভ করতেও দেখা যাচ্ছে।
২০২৪ সালের ৯ জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ৪ জুন বৃহস্পতিবার সেই কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে পদ না পাওয়া নেতারা ক্ষোভ জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বঞ্চিত করা হয়েছে। ঘোষিত কমিটি তাদের মতে, ‘পকেট কমিটি ও হাইব্রিড পুনর্বাসন প্রক্রিয়ার ফসল।’
যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান অভিযোগ করেন, ‘গত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন না মামলা-হামলার মুখোমুখি হননি, তারাই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। কিন্তু যারা পুলিশের কাছে নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, তেমন নিবেদিতপ্রাণ কর্মীদের অনেকেই কমিটিতে স্থান পাননি।’
এক ত্যাগী কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, কমিটি গঠনের আগে মাঠ পর্যায়ের কর্মীদের অভিমত নেওয়া হয়নি। সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের ঘনিষ্ঠ নেতাদের কমিটিতে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘দীর্ঘদিন মাঠ পর্যায়ে কোনো ভূমিকা না রাখলেও মনিরুল ইসলাম সোহাগকে যুগ্ম সম্পাদকের পদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ত্যাগী কর্মীদের হতাশ করেছে। তার মতে, কারও দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন করা না হলে সংগঠনে ফাটল ধরবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫২ কোটি ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গরু বিক্রি করতে বাংলাদেশে আসা তিন ভারতীয়কে ফেরত দিল বিজিবি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির ছাড়া ১২৫ টাকায় সরকারি চাকরি বিগত ২০ বছরে নজিরবিহীন: ভূমি প্রতিমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ পুলিশ সদর দফতরের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় গ্যাস পাইপে ফাটল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরানীবাদে গৃহকর্তা নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদারীপুরে নির্মাণাধীন ঘরে হাতবোমার বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের ব্যাপক গোলাগুলি, গুলিবিদ্ধ ২
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)