রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হাইকোর্ট থেকে একের পর এক জামিন পাচ্ছে সন্ত্রাসবাদীরা!

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, রাত ২:২০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৩
হাইকোর্ট থেকে একের পর এক জামিন পাচ্ছে সন্ত্রাসবাদীরা!

নিজস্ব প্রতিবেদক:
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে একের পর এক সন্ত্রাসবাদী কারাগার থেকে বের হয়ে যাচ্ছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসবাদীকা-ে সম্পৃক্ত পাঁচ জন হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলছেন, যারা দীর্ঘদিন ধরে কারাগারে আছে কিন্তু মামলার সাক্ষী বা চার্জশিট কোনোটিই হয়নি- এমন ক্ষেত্রে আদালত আসামিদের জামিন বিবেচনা করে থাকে। দুর্ধর্ষ সন্ত্রাসবাদীদের জামিন পাওয়ার প্রশ্নই ওঠে না। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসবাদীদের জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষকে আরও সতর্ক থাকা উচিত। কারণ সন্ত্রাসবাদীরা জেল থেকে বের হয়ে আবার নাশকতার কাজে সম্পৃক্ত হওয়ার নজির আছে। তারা যেন জামিন না পায়, এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি আদালতের সামনে উপস্থাপন করতে হবে।
হাইকোর্টে সন্ত্রাসবাদী সদস্য আবদুল্লাহ জায়েদের জামিন:
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল জায়েদকে গত ১১ জানুয়ারি জামিন দেয় হাইকোর্ট।
২০২১ সালের ৩০ এপ্রিল রাজধানীর পল্লবী ও মানিকগঞ্জের শিবালয় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্য সজিব হোসেন খান ও আব্দুল্লাহ জায়েদকে আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়।
গাইবান্ধার দুই সন্ত্রাসবাদীর হাইকোর্টে জামিন:
নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন কথিত ‘আল্লাহর দলের’ দুই সদস্য আব্দুল আজিজ বাবু ও বাবুল খন্দকারকে গত ১৫ জানুয়ারি জামিন দেয় হাইকোর্ট।
২০১৯ সালের ২৩ ডিসেম্বর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ‘আল্লাহর দলের’ ছয় সদস্যক আটক করে র‌্যাব-২। পলাশবাড়ী উপজেলা সদরের হরিণমারী এলাকার একটি বাড়িতে জড়ো হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়।
সন্ত্রাসবাদী সদস্য মাহফুজুর রহমান অপুর জামিন:
হরকাতুল জিহাদের সদস্য মাহফুজুর রহমান অপুকে গত ১৮ জানুয়ারি জামিন দিয়েছে হাইকোর্ট।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদ-প্রাপ্ত দুই সন্ত্রাসবাদীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আসামি নাসির মিয়া ফারুককে গত ২৭ ফেব্রুয়ারি জামিন দেয় হাইকোর্ট।
গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদ-প্রাপ্ত দুই সন্ত্রাসবাদীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তিন জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
সন্ত্রাসবাদীদের জামিন পাওয়ার বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক বলেন, আমাদের কোর্ট সন্ত্রাসবাদীদের বিষয়ে খুবই সচেতন। কোর্ট নিজে থেকেই সন্ত্রাসবাদীদের জামিন দিতে চায় না। কিন্তু অনেকেই আছে যাদের ফৌজদারি আইনের ৬ ধারা, ধারা ৭ অধীনের মামলায় যেমন লিফলেট উদ্ধারের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এসব ধারায় আসামিদের ছয় মাস সাজা, আট মাস সাজা, এক বছরের সাজা হয়। কিন্তু দেখা যায়, আসামি দুই বছর কারাগারে আছে। কিন্তু মামলার কোনো চার্জশিট হয়নি, তখন সেসব আসামিদের ক্ষেত্রে আদালত জামিন বিবেচনা করেন।
তিনি বলেন, আমার কোর্টে সেসব সন্ত্রাসবাদীদের জামিন হয় যাদের হয়ত লিফলেট উদ্ধারের অভিযোগে আটক করা হয়েছে। এই অভিযোগে বিচার হলে আসামির সাজা হবে হয়ত ছয় মাস বা এক বছর। কিন্তু আসামি এক বছরের বেশি বা দুই বছর কারাগারে আছে। মামলার কোনো সাক্ষ্য হয়নি, চার্জশিট হয়নি। এমন ক্ষেত্রে আদালত জামিন কনসিডার করেন। দুর্ধর্ষ সন্ত্রাসবাদীদের জামিন পাওয়ার প্রশ্নই ওঠে না।
জামিনের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার। হাইকোর্ট যখন জামিন দেয়, হাইকোর্ট দেখে-শুনে আইন বিশ্লেষণ করে উভয়পক্ষকে শুনে জামিন দেয়। তবে আমি মনে করি এক্ষেত্রে রাষ্ট্রপক্ষকে আরও সতর্ক হওয়া উচিত। মামলা শুনানির আগেই পর্যাপ্ত কাগজপত্র সংগ্রহ করা উচিত।
তিনি বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংশ্লিষ্টতার অভিযোগ আছে, তাই রাষ্ট্রপক্ষকে আরও সতর্ক হওয়া উচিত। এসব মামলা শুনানি হওয়ার আগেই রাষ্ট্রপক্ষকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা উচিত। আর যদি জামিন হয়ে যায় তাহলে রাষ্ট্রপক্ষকে আপিল করা উচিত। অনেক সময় আমরা দেখি সন্ত্রাসবাদীরা জেল থেকে বের হয়ে আবার নাশকতার কাজে সম্পৃক্ত হয়। আমি একজন আইনজীবী হিসেবে আশা করছি, সন্ত্রাসবাদীদের জামিন ঠেকানোর জন্য রাষ্ট্র আরও বেশি সক্রিয় হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৯ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৯ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১০ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১০ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১০ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১০ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১০ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১০ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১০ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১০ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১০ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১০ ঘণ্টা আগে