হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে
হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদ। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এক আদেশে প্রধান বিচারক এসব বেঞ্চ গঠন করেন।
দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলছে। ওইদিন থেকেই হাইকোর্টের ৫৪টি বেঞ্চে পুরোদমে বিচারকাজ শুরু হবে।
আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনের মধ্যে অভিযোগ ওঠা ১২ বিচারককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদ।
ছুটিতে পাঠানো ১২ বিচারক হলেন- নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।