হরিয়ানায় গুড়িয়ে দেয়া হল মুসলিমদের ৩০০ ঘর ও দোকান, আটক ১৫৬
আল ইহসান ডেস্ক:
ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় যে সাম্প্রতিক সহিংসতা ঘটনা ঘটেছিল, তাতে সোমবার পর্যন্ত ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মুসলমান বলে জানা গেছে। জেলা প্রশাসনের বক্তব্য, ওই হিংসাত্মক সংঘর্ষে ৬ জন নিহত ও ৮৮ জন আহত হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের প্রায় সবাই মুসলমান। তাদের পক্ষে আইনজীবী তাহির হোসেন অভিযোগ করেন, পুলিশ কোনো তদন্ত ছাড়াই নির্বিচারে লোকজনকে গ্রেফতার করছে। ‘এক বা দু’জন হিন্দু লোক থাকতে পারে তবে নূহ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রায় সবাই মুসলিম,’ তিনি গ্রেপ্তারকে ‘বেআইনি এবং বেপরোয়া’ বলে অভিহিত করেছেন। ‘এটি একটি ভীতিকর দৃশ্য। সহিংসতার পরে, এমনকি আইনজীবীরাও এগিয়ে আসতে প্রস্তুত ছিলেন না। আসলে, একজন আইনজীবীকে পুলিশ তুলে নিয়ে গেছে। পরে তিনি মুক্তি পেলেও সাধারণ মানুষের কী হবে? দরিদ্র এবং দুর্বলরা কোন সমর্থন ছাড়াই প্রাপ্তির শেষে রয়েছে,’ তিনি বলেছিলেন।
এদিকে, সহিংসতার পরেই বুলডোজার চালিয়ে সেখানকার মুসলমানদের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ৩০০ স্থাপণা গুড়িয়ে দেয় রাজ্য সরকার। তবে সোমবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৪ দিনের জন্য নুহ-তে সরকারের ‘ডেমোলিশন ড্রাইভ’-এ স্থগিতাদেশ দিয়েছে। সহিংসতার পর থেকে নুহ জেলায় বুলডোজার চালিয়ে মুসলমানদের একাধিক নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছিলো, ‘চিকিৎসা’ হিসেবে বুলডোজার চলবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।