হরমুজ প্রণালি দখলের মার্কিন-ইসরায়েলি স্বপ্ন চিরতরে সমাহিত হবে: ইরান
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দুই বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো উচ্চাকাক্সক্ষী পরিকল্পনা এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের স্বপ্নকে ইরানের সামরিক বাহিনী চূড়ান্তভাবে সমাহিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইরানের সামরিক বাহিনীর এই ইউনিটটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে জানান, মার্কিন এবং ইসরায়েলি নেতারা ইরানের শক্তি বিচারে মারাত্মক ‘ভুল হিসাব-নিকাশ’ করছে। তারা ইরানের বিপ্লবী জনতা ও সশস্ত্র বাহিনীকে কেবল বস্তুগত মানদ- দিয়ে পরিমাপ করার চেষ্টা করছে, যা তাদের জন্য চরম ব্যর্থতা বয়ে আনবে।
মুখপাত্রের মতে, শত্রুদের এই ত্রুটিপূর্ণ মূল্যায়নের কারণেই তারা ইরানের সাধারণ মানুষের রাজপথের উপস্থিতি এবং যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর অটল সংকল্পের বিষয়টি আন্দাজ করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এই কৌশলগত ভুল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পতনের পথে নিয়ে যাচ্ছে। তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক শক্তির প্রদর্শন এবং বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানকে নতি স্বীকার করাতে চায়- যা কেবল একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও জানান, শত্রুরা একটি ভ্রান্ত লালিত স্বপ্নের মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে চায়; তবে তাদের এই উচ্চাকাক্সক্ষা কখনোই পূরণ হবে না এবং এটি চিরতরে সমাহিত হবে।
তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতি ও এর সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে এবং যেকোনো আক্রমণকারীকে চূড়ান্তভাবে প্রতিহত করে তাদের অপমান ও পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে বারবার নিজেদের প্রস্তুতির প্রমাণ দিয়েছে।
বিবৃতিটি এই বাক্যের মাধ্যমে শেষ হয়, ‘নিশ্চয়ই বিজয় কেবল মহান ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)