হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে মার্কিন নৌবাহিনী এখনও ‘প্রস্তুত নয়’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমকে-কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী বলেছে, এটা হয়তো শিগগিরই ঘটবে, কিন্তু এখন সম্ভব নয়। আমরা প্রস্তুত নই।
ইতোমধ্যে হরমুজ প্রণালিতে চলাচল চেষ্টাকারী বেশ কয়েকটি কয়েকটি জাহাজে হামলা করা হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।
সম্প্রতি ইরানের ইসলামি প্রজাতন্ত্রি সরকার হরমুজ প্রণালি বন্ধ রেখে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে তোলার হুমকি দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।