হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইরানের দক্ষিণাঞ্চলীয় লারাক দ্বীপে মার্কিন সশস্ত্র বাহিনীর হামলার কয়েক ঘণ্টার মাথায় হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।
গত সোমবার (৩১ আগস্ট) ভোরে দেশটির বিভিন্ন কৌশলগত স্থান থেকে আন্তর্জাতিক নৌসীমা ও আঞ্চলিক নানা লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযোগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই বিধ্বংসী আক্রমণের বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে দেশটির সরকারি বার্তা সংস্থা প্রেস টিভি জানায়, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে থাকা ওয়াশিংটনের একাধিক নৌযানকে নিশানা বানিয়ে এই পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
সংবাদ চ্যানেলগুলোতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর সিরিকে একাধিক বিকট বিস্ফোরণের খবরও প্রচার করেছে। বিশ্লেষকদের ধারণা, প্রণালিতে চালানো ইরানি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের পাল্টা প্রতিক্রিয়ার সঙ্গেই এসব বিকট শব্দের সরাসরি যোগসূত্র রয়েছে।
মার্কিন অভিযানের কড়া জবাব নিশ্চিত করে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আরেকবার আমাদের প্রতিরোধ আর দৃঢ়তা পরীক্ষা করতে আসবেন না, এতে আরও চড়া মাশুল গুনতে হবে। আমাদের ধ্বংসাত্মক জবাব কিন্তু আসছেই, এখন কেবল দৌড়ান!’
তিনি হুঁশিয়ার করে আরও জানান, নতুন অপরাধের জন্য আমেরিকা ও তার দোসরদের এমন শিক্ষণীয় সাজা দেওয়া হবে যা তাদের চূড়ান্ত পরাজয়ের রাস্তা ত্বরান্বিত করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ বছর পর খুললো আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ দখলদার ইসরাইলি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা -ভারতের প্রতিরক্ষামন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধির শঙ্কা চরমে
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের অব্যাহত হামলায় ভয়াবহ সঙ্কটে সউদী আরব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, অন্যত্র পালাচ্ছে বাসিন্দারা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












