হরমুজে দুটি তেলবাহী জাহাজে আগুন, কাতার উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালিতে পৃথক ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে কাতারের উপকূলে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় পৃথক ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন ধরে যায় বলে আইআরজিসি বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড জানায়, বুধবার (৪ নভেম্বর) রাতে প্রণালির দক্ষিণে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের সময় একটি বড় তেলবাহী জাহাজ মাইনে আঘাত করে।
বিবৃতিতে বলা হয়, এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি থেমে যায়। আরেকটি পৃথক ঘটনায় প্রণালির পূর্ব অংশে নির্ধারিত পথ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন ধরে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আগুন নেভাতে সহায়তার জন্য এগিয়ে আসা একটি টাগবোটেও আগুন ধরে যায় বলে জানায় রেভল্যুশনারি গার্ড। এছাড়া রেভল্যুশনারি গার্ড জানায়, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট লুকাস-ধরনের দুটি ‘অনুপ্রবেশকারী’ উড়োজাহাজের ‘নিয়ন্ত্রণ নিয়েছে’।
রেভল্যুশনারি গার্ডের দাবি, হরমুজ প্রণালির ওপর তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে, ‘জাহাজগুলোকে বিধিনিষেধ লঙ্ঘন করে মাইন পাতা পথে চলাচলে উৎসাহিত করছে’ ওয়াশিংটন। এর ফলে যে ক্ষয়ক্ষতি হবে, তা ‘যুক্তরাষ্ট্রের করদাতা ও আঞ্চলিক মিত্রদের ওপর বিপুল বিমা ব্যয়ের বোঝা চাপাবে’।
রেভল্যুশনারি গার্ড সতর্ক করে বলেছে, প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘনের চেষ্টা ‘ওয়াশিংটনের আরও আর্থিক ক্ষতি ও রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে’।
এদিকে কাতারের উপকূলে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)। এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, মদিনাত আশ শামালের প্রায় ৫০ নটিক্যাল মাইল (৯৩ কিলোমিটার) উত্তরে এ ঘটনা ঘটে।
সংস্থাটি জানায়, জাহাজের নাবিকদের অবস্থা, জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের পর সামুদ্রিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।
প্রসঙ্গত, ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয় এই পথ দিয়ে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে এপ্রিলে যুদ্ধবিরতি হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ার মধ্যে জুলাইয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও লড়াই শুরু হয়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।