রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি

হরমুজ প্রণালিতে মাঝ বরাবর করিডোর চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা নতুন পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। নতুন এই করিডোর চালুর লক্ষ্য নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এবং উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের অধিকার সংরক্ষণ।
ফাহিম প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, রাত ১১:১৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১০:২৯
প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, তেহরান ও মাসকাটের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা এখন নাগালের মধ্যে রয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে বর্তমানে আলোচিত উত্তর ও দক্ষিণ নৌপথের পরিবর্তে নতুন এই করিডোরই আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি মাত্র ৩৪ কিলোমিটার (২১ মাইল) প্রশস্ত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান প্রণালিটি বন্ধ ঘোষণা করার আগে আন্তর্জাতিক জাহাজ চলাচল জাতিসংঘ অনুমোদিত দুইমুখী ট্রাফিক বিভাজন ব্যবস্থা অনুসরণ করত। ওই ব্যবস্থায় জাহাজ চলাচলের করিডোর ইরান ও ওমান উভয়ের জলসীমার মধ্য দিয়ে বিস্তৃত ছিল।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ অতিক্রমকারী সব জাহাজকে লারাক দ্বীপ ঘেঁষে নিজেদের জলসীমার ভেতরের তথাকথিত উত্তর রুট ব্যবহার করার নির্দেশ দেয়। অন্যদিকে জুন মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ওমান উপকূলঘেঁষা দক্ষিণ রুট ব্যবহারের প্রস্তাব দেয়। তবে ইরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরান ও ওমানের চলমান আলোচনা প্রযুক্তিগত ও রাজনৈতিক উভয় পর্যায়েই ইতিবাচকভাবে এগোচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণ করা।

আরও পড়ুন: ইরানে আরও বড় আঘাত এখনো বাকি, আশা করি প্রয়োজন হবে না: ট্রাম্প

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ‘মধ্য করিডোর’ সংক্রান্ত দাবির বিষয়ে ওমানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া সম্ভাব্য সমঝোতার বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হতে বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির গণমাধ্যম সেপাহ নিউজ এক অবগত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনের হস্তক্ষেপ এবং সামরিক হামলার হুমকিই আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত করছে।

প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি বিলম্বিত হওয়ার প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি।’

তিনি আরও বলেন, ‘যতদিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি থাকবে, ততদিন এই চুক্তি বিলম্বিত হবে।’ ইরানি কর্মকর্তার ভাষ্য, ‘হুমকির মুখে থেকে ইরান কোনো ধরনের চুক্তি করবে না।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১০ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১০ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১১ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১১ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১১ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১১ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১১ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১১ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১১ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১১ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১১ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১১ ঘণ্টা আগে