হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৩)
এ প্রসঙ্গে হযরত শায়েখ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
پسر نوح بابداں بنشست+ خاندان نبوتش گم شد
سگ اصحاب کھف روزے چند+ پئے نیگاں گرفت مردم شد
অর্থ: হযরত নূহ আলাইহিস সালাম উনার ছেলে কেনান, খারাপ লোকদের ছোহবতে থাকার কারণে নুবুওওয়াতী খান্দানের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে জাহান্নামী হলো। আর আছহাবে কাহাফ উনাদের কুকুর নেককার লোক উনাদের ছোহবত মুবারক-এ থাকার কারণে মানুষের ছূরতে জান্নাতী হবে। সুবহানাল্লাহ! (গুলিস্তাঁ)
অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাম উনার ছেলে কেনান কাফিরদের ছোহ্বতে থাকার কারণে নুবুওওয়াতী খান্দান হারিয়ে বেঈমান হয়ে মারা গেলো। আর আছহাবে কাহাফ উনাদের কুকুরটা হযরত ‘ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার নেককার উম্মত উনাদের ছোহবত মুবারক-এ থাকার কারণে মানুষ হয়ে গেলো অর্থাৎ ক্বিয়ামতের দিন বনী ইসরাঈলের সেই মরদুদ দরবেশ বালআম বিন বাউরা যে জাহান্নামী হবে, তার ছূরতে সম্মানিত জান্নাত মুবারক-এ যাবে। সুবহানাল্লাহ!
যদি তাই হয়, তাহলে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী ক্বায়িম-মাক্বাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম যিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং উনার মাহবূব হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী, উনার প্রতি যথাযথভাবে সম্মানিত আদব মুবারক বজায় রেখে যারা উনার সম্মানিত ছোহবত মুবারক ইখতিয়ার করবে, তারা কতো বেমেছাল সীমাহীন ফযীলত মুবারক লাভ করবে, সেটা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের চিন্তা ও কল্পনার উর্ধ্বে। সুবহানাল্লাহ! এক কথায় উনারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ক্বায়িম-মাক্বাম হিসেবে সমস্ত প্রকার ফযীলত মুবারক লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ!
একজন মুরীদ বা সালিকের জন্য সম্মানিত আদব মুবারক বজায় রাখা কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে,
قال ذو النون رحمة الله عليه إذا خرج المريد عن استعمال الأدب فإنه يرجع من حيث جاء.
অর্থ: হযরত যুন্ নূন মিছ্রী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মুরীদ যখন সম্মানিত আদব মুবারক থেকে বিমুখ হয়, তখন সে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যায়। অর্থাৎ গোমরাহ্ বা পথভ্রষ্ট হয়। না‘ঊযুবিল্লাহ! (মাদারিজুস সালিকীন ২/৩৭৮)
(মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত কিতাব থেকে সংকলিত)
আরও পড়ুন
সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব:
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে
হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক…
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব:
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭)
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬)
৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর…
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫)
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।