কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীকত, মাহিউল বিদয়াহ, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয যামান, হুজ্জাতুল ইসলাম, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, তাজুল মুফাসসিরীন, সুলতানুল আরিফীন,
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৫ম পর্ব)
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
দু’জন থেকে খিলাফত লাভ:
এখানে উল্লেখ করা যেতে পারে যে, সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনাকে বড় হুযূর কিবলা অর্থাৎ ফুরফুরা শরীফের তৎকালীন গদীনশীন পীর, কাইয়ূমে যামান, হযরত মাওলানা আবদুল হাই ছিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি তিনিও সম্মানিত খিলাফত মুবারক দিয়েছিলেন। তবে উনার প্রধান মুর্শিদ কিবলা ছিলেন হযরত ন’হুযূর কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি। সেজন্যই পবিত্র শাজরা শরীফে উনার মুর্শিদ কিবলা দু’জন দেখানো হয়েছে। হযরত বড় হুযূর কিবলা তিনিও উনাকে অত্যন্ত মুহব্বত করতেন।
হযরত বড় হুযূর কিবলা তিনি ঢাকা মিরপুর দারুস সালামে যখন ওয়াজ মাহফিল করতেন, তখন নামাযের ইমামতি সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনাকে করতে হতো। একবার মাহফিলে পবিত্র ইশা উনার নামাযের সময় নামাযের প্রস্তুতি নেয়া হলো। সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কোন কারণে সেদিন মাহফিলে উপস্থিত ছিলেন না। হযরত বড় হুযূর কিবলা তিনি বললেন, মাওলানা ওয়াজীহুল্লাহ ছাহেব কোথায়? লোকেরা বললো, তিনি মাহফিলে নেই।
তখন হযরত বড় হুযূর কিবলা তিনি বললেন, মাওলানা ওয়াজীহুল্লাহ ছাহেব উনাকে খোঁজ করা হোক। তিনি যেখানে আছেন সেখান থেকে আনতে হবে। তিনিই নামায পড়াবেন। তিনি বলেছিলেন, মাওলানা ওয়াজীহুল্লাহ নামায না পড়ালে আমি মনে শান্তি পাই না। অতঃপর জামায়াত স্থগিত রাখা হলো। গেন্ডারিয়া লোহারপুল গিয়ে সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনাকে বাসা থেকে নিয়ে আসা হলো। তিনি এসে নামায পড়ালেন। সুবহানাল্লাহ!
জ্বিনদের বাইয়াত গ্রহণ:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেন, লোহার পুল থাকতে একবার ১৬/১৭ জন জ্বীন আমার নিকট মুরীদ হয়েছিলো। সুবহানাল্লাহ!
বিশেষ বিশেষ দিবস পালন:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তারিখ অর্থাৎ মহাসম্মানিত ১২ই শরীফ, হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক উনার তারিখে (১১ই রবীউছ ছানী শরীফ), সুলতানুল হিন্দ, হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক উনার তারিখে (৬ই রজবুল হারাম শরীফ), পবিত্র শবে বরাত, পবিত্র শবে মি’রাজ শরীফ ইত্যাদি উপলক্ষ্যে বিশেষ মাহফিল আয়োজন করতেন। এই সব অনুষ্ঠানের তারিখে প্রায়ই সারারাত যিকির আযকার, ওয়াজ নছীহত চলতো।
লোহার পুল মসজিদে একবার এইরূপ এক মাহফিল (খুব সম্ভব ১১ই শরীফের মাহফিল ছিলো) সাইয়্যেদ ফজলে হাসান নামে এক অল্প বয়স্ক মুরীদ মাইকের সামনে যাওয়ার জন্য হযরত মুর্শিদ কিবলা উনার নিকট অনুমতি প্রার্থনা করলেন। তখন কিন্তু ওয়াজ হচ্ছিলো না, যিকির আযকার চলছিলো। হযরত মুর্শিদ কিবলা তিনি অনুমতি দিলেন। সাইয়্যিদ ফজলে হাসান (উনার বয়স তখন ১৫/১৬ বছর হতে পারে) মাইকের সামনে গিয়ে সবাইকে লক্ষ্য করে বলতে লাগলেন, এইমাত্র হযরত বড়পীর গাওছে পাক রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে জানালেন, “তোমার মুর্শিদ কিবলা তিনি মুজাদ্দিদে যামান। এই কথা মাইকের মাধ্যমে সবার মধ্যে ঘোষণা করে দাও।” যেহেতু আমাকে নির্দেশ দেয়া হয়েছে, সেজন্য আমি মাইকের সামনে এসে তা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ!
দুয়া মুনাজাত:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার ছওয়াব রেসানীর মুনাজাত অত্যন্ত হƒদয়-গ্রাহী ছিলো। ছওয়াব রেসানীর যে নিয়ম পদ্ধতি ফুরফুরা শরীফের সিলসিলায় চালু ছিলো, তাই তিনি এক নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছিলেন। সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি পবিত্র কুরআন শরীফ উনার তাফসীরে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রী হাছিল করেছিলেন।
-আলহাজ্জ ছূফী সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৮)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছদকা করার ফলে বিপদের সময় উটনীর দুধ লাভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












