ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৫৬)
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
জিহাদ শেষ হয়ে গেলো। সাত দিন পর আবূ লাহাবের বাড়ীতে একটা ফিৎনা সৃষ্টি হয়। মারামারি সৃষ্টি হয়। সে মারামারিতে তার এক আত্মীয় আঘাত করে তার মাথায়। সেই আঘাতটা শেষ পর্যন্ত তার কঠিন কুষ্ঠ রোগে রূপান্তরিত হয়ে যায়। সেই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে তার সমস্ত শরীর পঁচে-গলে দুর্গন্ধ হয়ে গেল। তার ছেলে-মেয়ে, স্ত্রী-পুত্র সকলে মিলে এবং তার যারা খাদিম-খুদ্দাম ছিলো তারা সকলে মিলে তাকে ধরে জঙ্গলে দূরে ফেলে আসলো। যাতে তার পঁচা-গলা, দুর্গন্ধ যেন বাড়িতে আসতে না পারে। সেখানে সে পঁচে-গলে মারা গেলো। কুকুর-শৃগাল তাকে খেল। তাকে মাটি চাপা দিয়ে রাখা হলো। নাউযুবিল্লাহ!
এই কাট্টা কাফির আবু লাহাব সে যখন ইন্তিকাল করল, ইন্তিকাল করার পর মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছ। আবু লাহাব স্পষ্ট বলল, হে হযরত আব্বাস আলাইহিস সালাম! মহান আল্লাহ পাক উনার যমীনে আবূ লাহাবের চাইতে বদ নছীব, বদ বখ্ত আর কেউ জন্মগ্রহণ করেনি। কম বখ্ত কেউ জন্মগ্রহণ করেনি। কেন? সে নিজেই স্বীকার করল, এই জন্য যে, মহান আল্লাহ পাক উনার যিনি হাবীব, যিনি আখিরী নবী, যিনি নবীদের নবী, রসূলদের রসূল, সাইয়্যিদুল মুরসালীন, যিনি ইমামুল মুরসালীন, তিনি আগমন করলেন। আবূ লাহাব বলল, আমার গোত্রে, আমার বংশে, আমার ভ্রাতুষ্পুত্রের অন্তর্ভুক্ত তিনি। কিন্তু আবূ লাহাবের ঈমান নছীব হলো না। এর চাইতে বদ নছীব কি হতে পারে?
এরপরে আবূ লাহাব বলল, এরপরও আবূ লাহাবের জন্য একটা সুসংবাদ রয়েছে। হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি বললেন, কি সুসংবাদ রয়েছে? আবূ লাহাব বলল, সে সুসংবাদ হচ্ছে, প্রতি সোমবার দিন তার দু’ আঙ্গুল থেকে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়।
হাদীছ শরীফে রয়েছে, জাহান্নামীদের জন্য জান্নাতের নিয়ামত হারাম। তাকে তো জান্নাতের নিয়ামত দেয়া যেতে পারেনা। দু’ আঙ্গুল থেকে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়। সে বলল, সে সেটা চুষে চুষে পান করলে তার এক সপ্তাহের আযাব-গযব শরীরে, জিসিমে, রূহে যা কিছু হয়ে থাকে সেটা সম্পূর্ণ দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ! এতটুকু বরকত সে লাভ করল, এতটুকু ফযীলত সে লাভ করল।
তখন হযরত আব্বাস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি করে এটা লাভ করলে? সে বলল, হে হযরত আব্বাস আলাইহিস সালাম! আখিরী নবী, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন যমীনে তাশরীফ নিলেন, আগমন করলেন। তখন তার এক বাঁদী ছিল ছুয়াইবা (আলাইহাস সালাম)। তিনি এসে বলেছিলেন, হে আমার আঁকা, মাওলা! আপনার বিছালপ্রাপ্ত ভাই হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম, উনার ঘরে একজন সুন্দর, ফুটফুটে ছেলে সন্তান আগমন করেছেন।
এ সুসংবাদ দেয়ার কারণে আবূ লাহাব বলল, আমি তখন বলেছিলাম, হে ছূয়াইবা আলাইহাস সালাম, আপনাকে আমি আমার ভ্রাতুষ্পুত্রের খিদমতের জন্য অনুমতি প্রদান করলাম। উনাকে আমি এ দু’ আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম যে, আপনাকে আযাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, খিদমতে মশগুল হওয়ার জন্য অনুমতি দিলাম।
সে যেহেতু দু’ আঙ্গুল দিয়ে ইশারা করেছিল সেজন্য দু’ আঙ্গুল থেকে প্রতি সোমবারে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়ে থাকে। এক সপ্তাহের আযাব-গযব তার শরীর থেকে, জিসিম থেকে, অন্তর থেকে দূর হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৮)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছদকা করার ফলে বিপদের সময় উটনীর দুধ লাভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












