ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৫৫)
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যখন একথা বললেন, যারা কুরাইশবাসী ছিল কেউ স্তব্ধ, চুপচাপ দাঁড়িয়ে রইলো, কেউ হেঁটে চলে গেল, কেউ চূ-চেরা করলো। তারমধ্যে সবচাইতে বেশি দুষ্ট ছিল, যে দুষ্টামি করেছে আবূ লাহাব। সেতো এলোমেলো কথা বলেছে। ইট পাটকেলও মেরেছে এবং বলেছে
تَبَّ لَّكَ
নাউযুবিল্লাহ! মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ধ্বংসের জন্য সে বদ দোয়াও করেছে। সে যে বদ দোয়া করেছে তার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক তিনি সূরা শরীফ নাযিল করে দিলেন ‘সূরা মাসাদ (সূরা লাহাব)’। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তো কোন ক্ষতি হবে না বরং আবূ লাহাব ধ্বংস হয়ে যাবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَّتَبَّ
আবূ লাহাব তার দুই হাত ধ্বংস হয়ে গেল।
مَا أَغْنٰى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
সে যে ধন-সম্পদ উপার্জন করেছে এবং তার যে আল-আওলাদ রয়েছে সেটা তার কোন কাজে আসবে না।
سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ وَّامْرَأَتُهُ
অতিশীঘ্রই সে ও তার স্ত্রী উম্মে জামিলা যে রাস্তায় রাস্তায় কাটা দিয়ে রাখতো সে সহ প্রজ্জলিত অগ্নিকূন্ডে প্রবেশ করবে।
আল্লাহ পাক তিনি এটা নাযিল করে দিলেন। অতিশীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা জাহান্নামী। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘোষণা করে দিলেন।
এই আবূ লাহাব আজীবন মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করেছে, সে, তার স্ত্রী, তার ছেলে, তার যারা আল-আওলাদ ছিল, তার গোষ্ঠীর যারা ছিল সকলেই মিলে মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দিয়েছে।
কিতাবে বর্ণিত রয়েছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা একবার অসুস্থ হয়ে যায়। মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রতিদিন রাস্তায় কাটা দেখতে পেতেন। একদিন দেখলেন, কোন কাঁটা নেই। লোকদের জিজ্ঞাসা করলেন, সেই উম্মে জামিলা, যে রাস্তায় কাঁটা দিত তার কি হয়েছে? আজকে তো সে কাঁটা দেয়নি। লোকজন বলল, সে অসুস্থ হয়েছে। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে দেখতে গেলেন। তার আরোগ্যের জন্য মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুবারক করলেন। সে সুস্থতা লাভ করলো। আবার পরের দিন থেকে সে কাঁটা দেয়া শুরু করল। নাউযুবিল্লাহ!
কাট্টা কাফির এবং চিরজাহান্নামী আবূ লাহাব যখন মারা গেল। সে মারা যাওয়ার কিছুদিন পরে হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি একটা স্বপ্ন দেখলেন। এই আবু লাহাব স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি। সে বদরের জিহাদে অংশগ্রহণ করেনি। কারণ মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আগেই বলেছিলেন, বদরের জিহাদে কুরাইশদের ১৪জন নেতা থেকে ১১জন মারা যাবে। আবু লাহাব নিশ্চিত ছিল যে, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কথা কখনও ভুল হতে পারে না। সেজন্য আবূ লাহাব কি করল? সে জিহাদে অংশগ্রহণ করল না। সে পালিয়ে রইল। নানান ছুতা-নাতা দিয়ে সে পালিয়ে রইল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












