হযরত আউলিয়ায়ে কিরাম আজমাঈন উনারা কিভাবে তাকমীলে পৌঁছেছেন সেই বিষয়টা ফিকির করতে হবে
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সবাইকে পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। বছর ঘুরে এক শবে বরাত গিয়ে আরেক শবে বরাত আসন্ন। সময়গুলো এভাবেই ঘুরে ফিরে আসে। পবিত্র শবে বরাত যেহেতু মাশহুর বিষয় সে জন্য মানুষ সহজে এ সম্পর্কে জানে। অথচ এই মাসেই অনেক অনেক আইয়ামুল্লাহ শরীফ রয়েছে যে সম্পর্কে মানুষ মোটেই জানে না। সেগুলোর প্রতিটির গুরুত্ব তাৎপর্যও অপরিসীম। মানুষ পবিত্র কুরআন শরীফ উনার আয়াত শরীফ বুঝতে না পারার কারণে পবিত্র শবে বরাতকে অস্বীকার করে। মূলত পবিত্র কুরআন শরীফ নাযিলের সিদ্ধান্ত হয়েছে পবিত্র শাবান মাসের পবিত্র শবে বরাতে, পবিত্র কুরআন শরীফ লৌহ মাহফুজ থেকে বায়তুল ইজ্জতে একসাথে নাযিল করা হয় পবিত্র রমাদ্বান মাসের পবিত্র শবে কদরের দিন, আর পবিত্র কুরআন শরীফ পর্যায়ক্রমে জমীনে নাযিল করা শুরু হয় সাইয়্যিদুশ শুহুর মাহে রবীউল আউওয়াল শরীফ মাসের মহাপবিত্র বারোই শরীফ হতে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট বিষয়গুলো জানতে হবে, মানতে হবে। এগুলো শুনা মানা বিশ্বাস করা প্রথমেই ফরজ। আর বুঝার বিষয়টা কখনোই মানুষের পক্ষে সম্ভব না। উম্মত কোনদিন উনার বিষয়গুলো বুঝতে পারবে না। তবে সেগুলো অবশ্যই জানতে হবে, মানতে হবে এবং বিশ্বাস করতে হবে। হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বিষয়গুলোও একই। সেগুলো জানতে হবে, মানতে হবে ও বিশ্বাস করতে হবে। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াআল্লাহু তায়ালা আনহুম উনাদের বিষয়গুলো জানা মানা বুঝা যারা আওলিয়া কিরাম আজমাঈন উনাদের পক্ষেই সহজে সম্ভব। হযরত আউলিয়া কিরাম আজমাঈন উনারা কিভাবে তাকমীলে পৌঁছেছেন সেই বিষয়টা ফিকির করতে হবে। সাধারণভাবে উম্মতের জন্য আউলিয়া কিরাম আজমাঈন উনাদের বিষয়গুলো জানলে, ফিকির করলে বুঝাটা সম্ভব হতে পারে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ইলমে তাসাউফ হাসিল করার জন্য যখন কেউ কামিল মুরশিদ উনার নিকট বায়াত গ্রহণ করে সবক নিয়ে যিকির আযকার করে, সুন্নত মুবারক অনুযায়ী আমল করে সোহবত মুবারক ইখতিয়ার করতে পারে তখন সে অবশ্যই বড় ওলীআল্লাহ হতে পারবে। এছাড়া হাকিকী ইলম হাসিল করার জন্য, সহীহ সমঝ পয়দা করার জন্য নিয়মিত দৈনিক আল ইহসান শরীফ পাঠ করা এবং আমাদের গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত কিতাবাদী পাঠ করাও সবার জন্য জরুরী।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার মতোই। ঠিক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মতো। হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনারাও উনাদের মতোই। কোন কিছুর সাথেই উনাদের তুলনা করা যাবে না। উনাদের সাথে সংশ্লিষ্ট আইয়ামুল্লাহ শরীফ উনাদের তুলনাও অন্য কোন দিবসের সাথে তুলনীয় হবে না। এসব আইয়ামুল্লাহ শরীফ উপলক্ষে আলোচনা করতে হবে, শুনতে হবে, জানতে হবে। উনাদের ফজীলত মুবারক কত বেশী তা মানুষ ভাষায় প্রকাশ করতে পারবে না। কারণ উনাদের শান মান ফজীলত মুবারক কল্পনাতীত বিষয়। এগুলো বুঝা মানুষের আকল সমঝ বুদ্ধি ইলমের বাহিরের বিষয়। এখন যতটুকু উনাদের সাওয়ানেহ উমরী মুবারক পাওয়া যায় ততটুকু আলোচনা করতে হবে, শুনতে হবে জানতে হবে এবং উনাদের প্রতি সর্বোচ্চ হুসনে যন সুধারণা পোষল করতে হবে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।