হঠাৎ বেড়েছে পাটের দাম, পাটকল বন্ধের উপক্রম
এ মৌসুমে মণ প্রতি ২২০০ টাকার পাট ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে পাটের দাম প্রায় দেড়গুণ বেড়েছে নীলফামারীর সৈয়দপুরে।
ফলে এলাকার ছয়টি পাটকল এখন বন্ধের উপক্রম। অন্তর্বর্তী সরকার প্লাস্টিকের বস্তা, ব্যাগসহ বিভিন্ন পণ্য উৎপাদন, ব্যবহার, বেচা ও কেনা পর্যায়ক্রমে নিষিদ্ধ করছে। ফলে গ্রামীণ মজুদদাররা প্রচুর পাট গুদামজাত করতে শুরু করেছেন। এতে পাটের কৃত্রিম সংকট সৃুষ্টি হয়েছে বাজারে। পাটকল মালিক সূত্রে এসব তথ্য মিলেছে।
উত্তরের শিল্প শহর সৈয়দপুরে রয়েছে ছয়টি পাটকল। এসবে মূলত সুতালি ও বস্তা উৎপাদন হয়ে থাকে। সৈয়দপুর বিসিক শিল্পনগরে অবস্থিত পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী রাজকুমার পোদ্দার রাজু জানান, তাদের পাটকলটিতে প্রতিটিন ১০ মেট্রিকটন বস্তা উৎপাদন হয়ে আসছিল। বর্তমানে বাজারে পাটের চরম সংকট দেখা দিয়েছে। দামও বেশি। এতে করে মিলের উৎপাদন নেমে এসেছে চার মেট্রিকটন।
তিনি বলেন, বর্তমান সরকার পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ঘোষণাটি নিঃসন্দেহে যুগান্তকারী। তবে এ সুযোগে এক শ্রেণির মজুদদার কাঁচা পাট মজুদ করতে শুরু করেছেন। কারণ প্লাস্টিক বন্ধ হলে পাটের বস্তা ও ব্যাগের চাহিদা বাড়বে। আমরা আশেপাশের হাটবাজারগুলোতে দেখছি, হঠাৎ পাট উধাও হয়ে গেছে। গ্রামীণ জনপদেই এসব পাট মজুদ করা হচ্ছে।
ইকু জুট প্রসেসের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম জানান, মৌসুমের শুরুতে গত জুন-জুলাই মাসে আমরা কিছু পাট কিনেছিলাম। তখন বাজার স্বাভাবিক ছিল। সে সময় প্রতিমণ পাট ২২০০ থেকে ২৪০০ টাকা টাকায় কিনেছি। সেই পাটের দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫০০ থেকে ৩৬০০ টাকায়। এতে করে পাটকল চালানো কঠিন হয়ে পড়বে।
পাটকল সূত্র জানায়, একটি বস্তা উৎপাদনে প্রায় এক কেজি কাঁচা পাটের প্রয়োজন হয়। সব মিলিয়ে খরচ পড়ে ১৪৫ টাকা। অথচ ওই বস্তা বাজারে বিক্রি করতে হয় ৯০ থেকে ১০০ টাকায়। এটি মিল মালিকদের জন্য বিশাল ক্ষতি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।