স্মার্ট বাংলাদেশ গড়ার বড় বাধা বিএনপি-জামাত -বাহাউদ্দিন নাছিম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার সব থেকে বড় বাধা হলো বিএনপি-জামাত। এরা স্বাধীনতা বিরোধী শক্তি। এরা সবসময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকা- করে।
তিনি আরও বলেন, মানুষকে পুড়িয়ে মেরে রাজনৈতিক ফায়দা হাসিল করাই এদের মূল লক্ষ্য। এরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেরে আনন্দ উল্লাস করে। এ বিএনপি-জামায়াত আর যাই হোক আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর শাজাহানপুর আমতলা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা বিএনপি-জামাত চায় না। আমরা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকি তা এই অপশক্তি চায়না। ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তাদের কথায় কেউ কান দেয়নি। যে কারণে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়েছেন। এখন তারা আবার কচ্ছপের মতো মাথা বের করে নানা ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য নতুন কর্মসূচি দিচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।