স্বৈরাচারের পতন, সিরিয়ায় বিনিয়োগ হারানোর আশঙ্কায় ভারত - কাশ্মীর ইস্যুতেও উদ্বেগ বাড়ছে ভারতের
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা চিন্তা বাড়াচ্ছে ভারতের। কূটনৈতিক দিক থেকে তো বটেই, আশঙ্কা করা হচ্ছে কাশ্মীরেও নতুন করে মাথাচাড়া দিতে পারে স্বাধীনতা আন্দোলন।
নয়াদিল্লির সঙ্গে সিরিয়া মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিনের। আসাদ আমলে তা নতুন মাত্রা পায়। তার আমলেই সিরিয়ার উন্নয়নে একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করে ভারত। টাকার অঙ্কে যা প্রায় ২৪০ মিলিয়ন ডলার। বিনিয়োগের তালিকায় ছিল বিদ্যুৎ উৎপাদন, আইটি ইনফ্রাস্টাকচার, স্টিল প্লান্ট এবং তেল উত্তোলন।
বিনিয়োগের পাশাপাশি সিরিয়ায় বিপুল পরিমানে চাল, ওষুধ ও বস্ত্র রপ্তানি করত ভারত। সর্বোপরি আন্তর্জাতিক মঞ্চে একাধিক ইস্যুতে একে অপরের পাশে দাঁড়িয়েছে দুই দেশ। যার মধ্যে উল্লেখযোগ্য হল কাশ্মীর ইস্যু। আসাদের পতন ও সিরিয়া বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় অজস্র প্রশ্নের মুখে দাঁড়িয়ে ভারতের সঙ্গে এই দেশের কূটনৈতিক সম্পর্ক।
তুরস্ক, মালয়েশিয়ার মতো মুসলিম দেশ কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে দাঁড়ালেও আসাদের সময়ে সিরিয়া কখনও সে পথে হাঁটেনি। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়। এমনকি জাতিসংঘেও ভারত বিরোধিতায় সরব হয়। তবে সিরিয়া স্পষ্টভাবে জানিয়েছিল এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়।
হায়াত তেহরির আল সাম নামে সিরিয়ার যে বিদ্রোহী সংগঠন আসাদকে উৎখাত করেছে তারা তুরস্কের সমর্থক। এবং তুরস্কের সাহায্যেই দামেস্কের দখল নিয়েছে তারা। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক তুরস্কের প্রভাব সিরিয়াতে বাড়বে।
ফলে পাকিস্তানের পাশাপাশি সিরিয়ার রুক্ষ মাটি থেকেও কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থন দেয়া হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমাচল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)