হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
আল ইহসান ডেস্ক:
লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' ধ্বংস করেছে।
হিজবুল্লাহ একটি প্রামান্যচিত্র প্রকাশ করে জানায়, উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিস্ফোরকবাহী একটি ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালিত হয়েছে বলে তারা জানিয়েছে।
এদিকে, লেবাননের বিভিন্ন গণমাধ্যম হিব্রু সূত্রের বরাতে জানিয়েছে, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তরের শহর তিবেরিয়াস এবং আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একই সময়ে ওই অঞ্চলে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, তিবেরিয়াসে ছয়টি ভারী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তারা আরও দাবি করেছে, যুদ্ধবিরতির পর এই প্রথম তিবেরিয়াস ও এর আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তিবেরিয়াসের নিকটবর্তী কাফার হিতিম এলাকায় আঘাত হেনেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।