দেউলিয়া হচ্ছে চীনা সোলার কোম্পানিগুলো
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে বিশে^র জ্বালানি বাজার যখন টালমাটাল, তখন স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল চীনের পরিবেশবান্ধব জ্বালানি কোম্পানিগুলো বড় ধরনের মুনাফা লুটে নেবে। কারণ, বিশ^বাজারে সরবরাহ করা মোট সোলার প্যানেলের ৮০ শতাংশেরও বেশি তৈরি হয় চীনে।
কিন্তু চীনের সৌরবিদ্যুৎ শিল্প এখন গভীর সংকটে নিমজ্জিত। যুদ্ধের কারণে রপ্তানি কিছুটা বাড়লেও তা এই খাতের ধস ঠেকাতে পারছে না।
সাম্প্রতিক সময়ে চীনের সোলার কোম্পানি তিনটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি-অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা। ২০২৪ সাল থেকে শুরু হওয়া তীব্র দামের লড়াইয়ের কারণে সিংহভাগ কোম্পানিই এখন লোকসানে চলছে। বড় ধরনের প্রবৃদ্ধির পর চীনের এই ‘বিশে^র সোলার ফ্যাক্টরি’ এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি।
এই ত্রিমুখী সংকটের ফল হয়েছে ভয়াবহ। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত চীনের ৪০টিরও বেশি সোলার কোম্পানি দেউলিয়া হয়েছে, অন্য কোম্পানির সঙ্গে একীভূত হয়েছে অথবা শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ পাঁচটি সোলার কোম্পানির মোট জনবলের এক-তৃতীয়াংশ এরই মধ্যে ছাঁটাই করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)