পবিত্র আল আকসাকে ‘পর্যটন কেন্দ্র’ বানানোর ষড়যন্ত্র!
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আল-আকসা মসজিদের ওপর জর্ডানের দীর্ঘদিনের অভিভাবকত্ব বাতিলের পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার মাধ্যমে জর্ডান-সমর্থিত ইসলামি ওয়াকফের কর্তৃত্ব সরিয়ে দেওয়া হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদের বর্তমান প্রশাসনিক কাঠামোর পরিবর্তে ইসরাইলী সন্ত্রাসী সরকারের অধীনে নতুন একটি প্রতিষ্ঠান গঠন করা হতে পারে। এই প্রতিষ্ঠান আল-আকসাকে ‘বহুধর্মীয় কেন্দ্র’ হিসেবে ঘোষণা করবে। সেখানে ইহুদিদের ‘সমান প্রবেশাধিকার’ দেওয়ার কথাও বলা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, ইমাম ও কর্মকর্তাদের নিয়োগেও ইসরাইলের ভূমিকা থাকবে। এমনকি জুমার খুতবার বিষয়বস্তুর ওপরও ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদনের ব্যবস্থা রাখা হতে পারে।
সমালোচকদের মতে, এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়। বরং পবিত্র আল আকসার ইসলামি পরিচয় দুর্বল করার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ। আল-আকসাকে ‘ইসলামি পবিত্র স্থান’ থেকে ধীরে ধীরে একটি ‘পর্যটনকেন্দ্র’ হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অতীতে জুমুয়ার নামাজে লাখো মুসল্লি অংশ নিলেও বর্তমানে ইসরাইলি বিধিনিষেধের কারণে সেই সংখ্যা অনেক কমে গেছে। এ বছরই ৬০০-র বেশি ফিলিস্তিনিকে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াকফের ৩০ জন কর্মীর প্রবেশ অনুমতিও বাতিল করা হয়েছে। এছাড়া ছয়জন ইমামকে খুতবা দেওয়া থেকে বিরত রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)