স্বেচ্ছাশ্রমের বালুর বাঁধেই শেষ ভরসা পাঁচ গ্রামবাসীর
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
উজানের পাহাড়ি ঢলে স্রোত বাড়ে তিস্তা নদী। এতে ভয় ও আতঙ্ক বাড়ছে নদীপারের মানুষজনের। এবারও বালুর বাঁধ মেরামত করে গ্রাম, ফসলি জমি ও রাস্তাঘাট রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে গঙ্গাচড়ার পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মানুষজনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল এই বাঁধ। নির্বাচন এলেই তিস্তার বামতীরে বাঁধ নির্মাণের আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। কিন্তু এবারের বর্ষায়ও সেই কাঙ্ক্ষিত বাঁধ পায়নি এলাকাবাসী। তাই নদীভাঙন ও বন্যার মধ্যে স্বেচ্ছাশ্রমে গড়ে তোলা ওই বালুর বাঁধই শেষ ভরসা তাদের।
সরেজমিনে দেখা যায়, চলতি বর্ষায় বৃষ্টির পানিতে শংকরদহ থেকে পূর্ব ইচলী গ্রামের কিছু এলাকায় বাঁধের ক্ষতি হয়েছিল। এলাকাবাসী বালু ফেলে সেই বাঁধ উঁচু করার পাশাপাশি পূর্ব ইচলীতে ভাঙনের শিকার বাঁধটিও মেরামত করছে। শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করে বালু ফেলে উঁচু করা হচ্ছে বাঁধটি। তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় চরের পুকুরে বাঁশ ও জাল দিয়ে ঘেরা দিচ্ছিল এলাকার মৎস্যচাষিরা। সেই সঙ্গে পাকা বোরো ধান ও পাট কেটে ঘরে তুলছে কৃষকরা।
লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, প্রতি বছর তিস্তার বন্যা ও নদীভাঙনে যে ক্ষয়ক্ষতি হয়, তার চেয়েও কম টাকা ব্যয় করে বিনবিনা থেকে মহিপুর শেখ হাসিনা সেতু পর্যন্ত সরকার একটি স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারবে। আমরা দীর্ঘদিন এ দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এতে করে আমার ইউনিয়নের মানুষজন প্রতি বছর বন্যা ও নদীভাঙনের শিকার হচ্ছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি নিজে অর্থায়ন করে শংকরদহ থেকে রুদ্রেশ্বর পর্যন্ত বালুর বাঁধ নির্মাণ করেছি।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তার নদী নিয়ে বড় ধরনের কাজ চলমান নেই। তবে বন্যা ও নদীভাঙন থেকে রক্ষায় আমাদের প্রস্তুতি রয়েছে। যেখানে ভাঙন দেখা যাচ্ছে, আমরা সেখানে কাজ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)