আম উৎপাদন:
বৈরী আবহাওয়ায় আম নেই বড় গাছে
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জানুয়ারির শেষে আর কুয়াশা পড়ে না। ফেব্রুয়ারির শুরু থেকে গাছে গাছে আসতে থাকে আমের মুকুল। সারা জীবন এমনটাই দেখে এসেছেন রাজশাহীর বাঘা উপজেলার তুলশীপুর গ্রামের চাষি রহমত উল্লাহ। কিন্তু এবার ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহেও শীত দেখলেন তিনি। শীত শেষে মুকুল আসতে আসতে মার্চের প্রথম সপ্তাহও চলে গেল। মুকুল আসার পর মার্চের মাঝামাঝি থেকে টানা প্রায় এক মাস সারা দেশে যে দাবদাহ চলল, তা গত ৭৬ বছরেও দেখা যায়নি।
এমন বৈরী আবহাওয়ায় আমের মুকুল ঝরে গেল, গুটি তেমন হলো না। রহমত উল্লাহ বলেন, গাছের দিকে তাকালে শুধু পাতা। আম নাই। আমার বয়স এখন ৫৫। আমের এমন খরা জীবদ্দশায় দেখিনি। যে গাছে গতবার ১০ মণ আম পেয়েছি, এবার ৩ মণই হয়নি। কিছু কিছু গাছে তো একটা আমও আসেনি। সব বাগানেরই এমন চিত্র। তাই বাজারে আমের দাম বেশি। তারপরও সার-কীটনাশক আর সেচ দিতে যে খরচ করেছি, সেটা উঠে আসবে না।
আমচাষি, গবেষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মূলত তিন কারণে এবার সারা দেশে আমের উৎপাদনে বিপর্যয়। এর একটি হলো শীত শেষ হতে ১৫ দিনের বিলম্ব, গুটি ধরার সময় এক মাসের টানা দাবদাহ এবং গাছের ‘একান্তর ক্রমিক ফলন’। ল্যাংড়া, ফজলিসহ নানা জাতের গুটি আমগুলোর ক্ষেত্রে এক বছর আম ধরলে পরের বছর ধরে না। গাছে এক বছর পরপর আম ধরার এই বৈশিষ্ট্যকে কৃষিবিদেরা বলে থাকেন ‘একান্তর ক্রমিক ফলন’। এ ছাড়া আম আসার বছরকে ‘অন ইয়ার’ এবং আম না ধরার বছরকে ‘অফ ইয়ার’ হিসেবেও ধরা হয়।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান বলেন, আমের ফলন এবার নিঃসন্দেহে কম। কৃষি বিভাগের হিসাবে এবার মুকুল এসেছিল ৭০ শতাংশ গাছে। আর গত বছর মুকুল এসেছিল শতভাগ গাছে। সেখানে ‘একান্তর ক্রমিক ফলন’ বোঝা গেছে। তা ছাড়া এবার শীত দীর্ঘ হওয়ার কারণে মুকুল এসেছে দেরিতে। মুকুল থেকে গুটি যখন হয়, তখন দুই দিন বৃষ্টি হয়েছে। একদিন ছিল কুয়াশা। এতে ক্ষতি হয়েছে। গুটি যখন মটরদানা হচ্ছিল, তখন থেকে টানা এক মাস দাবদাহ। এই হিটে গুটি ঝরে পড়েছে। এবারের আবহাওয়া বড় গাছগুলোর খুবই ক্ষতি করেছে।
ছোট গাছের বাগানের সম্প্রসারণ করে আম উৎপাদনকারী দুই জেলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে রীতিমতো টেক্কা দিচ্ছে পাশের জেলা নওগাঁ। এ জেলার পোরশা, সাপাহার, ধামইরহাট ও পতœীতলা উপজেলায় ছোট ছোট গাছের হাইব্রিড জাতের আমের ২৫০ বিঘা বাগান আছে মোশাররফ হোসেনের। বড় গাছের তুলনায় তার ক্ষতি কিছুটা কম বলে জানালেন। তবে দীর্ঘ শীত আর খরার কারণে ফলন কমেছে বলেও জানান মোশাররফ।
মোশাররফ হোসেনের মতে, ছোট গাছগুলোতে মুকুল একসঙ্গে আসে না। এবার শীত শেষ হওয়ার পর যে মুকুলটা এসেছিল, সেটা তীব্র দাবদাহে টিকতে পারেনি। পরে দ্বিতীয় দফায় যে মুকুলটা আসে, সেটা টিকেছে। তিনি বলেন, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, ফজলি ও গুটি আমের ক্ষেত্রে ‘অফ ইয়ার’ দেখা যায়। কিন্তু হাইব্রিড জাতের গাছে ‘অন ইয়ার’ বা ‘অফ ইয়ার’ বলে কিছু নেই। এসব গাছে প্রতিবছরই আম আসে। নওগাঁয় এবার ফলন কিছুটা কম হলেও আম আছে। বাজারে ভালো দামও আছে। এই দামটা শেষ পর্যন্ত পেলে ক্ষতি পুষিয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












