স্বাস্থ্যখাত নিয়ে বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যখাতে দক্ষ জনবল উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতিফলন।
সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে চিকিৎসা ও দন্ত শিক্ষা, এমবিবিএস ও বিডিএসসহ স্বাস্থ্যবিষয়ক উচ্চশিক্ষায় মালদ্বীপের শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণ এবং মালদ্বীপের ক্রমবর্ধমান স্বাস্থ্যখাতের জনবল চাহিদা পূরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ পক্ষ চিকিৎসা শিক্ষার গুণগতমান, সক্ষমতা ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি তুলে ধরে জানায় যে, বর্তমানে বাংলাদেশে ১১২টি মেডিকেল কলেজ রয়েছে- এর মধ্যে ৩৭টি সরকারি ও ৫৮টি বেসরকারিÍযেখানে মোট ১১,১০১টি আসন বিদ্যমান। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসনের ৪৫ শতাংশ পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের সুযোগ রয়েছে, যা মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা সৃষ্টি করে।
বাংলাদেশ প্রতিনিধিদল বিশেষভাবে উল্লেখ করে যে, বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের মেডিকেল গ্র্যাজুয়েটদের মালদ্বীপে ইন্টার্নশিপ সম্পন্ন করতে কোনো অতিরিক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না, যা বাংলাদেশ সরকারের সৌহার্দ্য ও আস্থার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
এ ছাড়া, অনেক দেশে এমবিবিএসের পর ইন্টার্নশিপের সুযোগ না থাকলেও বাংলাদেশে এই সুযোগ বিদ্যমান।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে ৬ মাস থেকে ১ বছর মেয়াদি গ্রামীণ ক্লিনিক ও হাসপাতালভিত্তিক ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর প্রস্তুতির কথাও জানানো হয়, যা দ্বীপভিত্তিক মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনে বিশেষভাবে সহায়ক হবে।
এ বছর বাংলাদেশে ৬৫ জন মালদ্বীপীয় মেডিকেল ইন্টার্ন প্রশিক্ষণরত রয়েছেন এবং এরইমধ্যে ৮৩টি ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশে মালদ্বীপীয় ইন্টার্নের সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেল না পেয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২ জন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বরগুনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১২
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঈদুল আজহার আগেই হাতিয়ার জনগণ পাচ্ছেন নতুন ফেরি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আশ্রয়ণ প্রকল্পের টাকা আত্মসাৎ, সাবেক ইউএনও’র লঘুদ-
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কৃষি মন্ত্রণালয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পে-স্কেলের দাবিতে আজ থেকে কর্মসূচি শুরু
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)