‘স্বার্থান্বেষী মহল পুলিশকে অনৈতিকভাবে ব্যবহার করেছে’
নিজস্ব সংবাদদাতা:
বিগত সময়ে কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ উদ্ধারে পুলিশকে অনৈতিক ও অন্যায়ভাবে ব্যবহার করেছে, যার ফলে পুলিশের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। অ্যাডিশনাল আইজি (এআইজি) সরদার নূরুল আমিন বলেছেন, এর প্রতিচ্ছবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দৃশ্যমান হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫২তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ অভ্যুত্থান এটাই প্রমাণ করে, জনমতের বিপক্ষে গিয়ে কখনও টিকে থাকা যায় না।
এআইজি সরদার নূরুল আমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের উন্নয়নের প্রধান নিয়ামক। বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কার কাজ করছে এবং পুলিশ বাহিনী অতীতের ত্রুটিগুলো নিরূপণের চেষ্টা করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।