স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায় গণতন্ত্র মঞ্চ
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকা-ে হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, এ দেশে অগ্নিকা--ভবনধসে মানুষের মৃত্যু হয়। শুধু তা–ই নয়, কারাগারে নির্যাতনে, গুম-খুনের মাধ্যমেও মানুষ মারা যায়। তাই এখন মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়।
জুমুয়াবার (১ মার্চ) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।
‘মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়’ উল্লেখ করে সাইফুল হক বলেন, কিছুদিন আগে জেলখানার মধ্যে বিএনপিসহ বিরোধী দলের ১০ নেতাকে মরতে হয়েছে। সন্ত্রাসী আক্রমণে, পুলিশের গুলিতে, গুম-খুনের মধ্য দিয়ে মানুষ মারা যাচ্ছে। যে সরকার ঘরে-বাইরে মানুষের নিরাপত্তা দিতে পারে না, তাদের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।