আর্থিক খাতে যে অনিয়ম ও লুটপাট হয়েছে, তা স্বাভাবিক করতে সময়ের প্রয়োজন -গভর্নর
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বিগত দীর্ঘ সময়ে দেশের আর্থিক খাতে যে নজিরবিহীন অনিয়ম ও লুটপাট হয়েছে, তা পুরোপুরি মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ সময়ের প্রয়োজন হবে।
তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে এবং জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তিনি নবগঠিত সরকারকে দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
গভর্নর বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীলতার পথে এলেও এর ভেতরে এখনো বড় ধরণের ভঙ্গুরতা রয়ে গেছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে ড. আহসান এইচ মনসুর জানান, সরকারের পক্ষ থেকে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার ঐকান্তিক চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কাক্সিক্ষত সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখতে এক্ষেত্রে আরও সময়ের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন।
গভর্নর প্রত্যাশা ব্যক্ত করেন, বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো নতুন নির্বাচিত সরকার পূর্ণ গতিতে এগিয়ে নিয়ে যাবে। তিনি বিশ^াস করেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং জনকল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রয়োজনীয় সকল অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করবে।
গভর্নর স্পষ্ট করেন, ব্যাংক খাতের সংস্কার এবং খেলাপি ঋণ আদায়ের মতো বিষয়গুলো নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। এই ভঙ্গুর দশা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেও দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ এবং রিজার্ভ বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
ড. আহসান এইচ মনসুর মনে করেন, সঠিক নীতিনির্ধারণ এবং সুশাসনের নিশ্চয়তা দিতে পারলে দেশের অর্থনীতি দ্রুতই ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)