স্বরাষ্ট্রের কর্মকর্তাদের ৪ বিদেশ সফর নিয়ে প্রশ্ন
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যৌক্তিক কারণ ছাড়াও সরকারি কর্মকর্তাদের বিদেশভ্রমণের প্রবণতা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সাম্প্রতিককালে বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে বিদেশভ্রমণকে সরকার নিরুৎসাহিত করেছে। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বা অভিজ্ঞতা না থাকা কয়েকজন কর্মকর্তার বিদেশ সফরের প্রক্রিয়া চলছে।
বর্জ্য পরিশোধনাগার (এসটিপি) স্থাপনের প্রশিক্ষণ নিতে এক আমলা ও র্যাবের তিন কর্মকর্তাসহ চারজন যাচ্ছেন জাপানে। পুলিশের পরিচয়পত্রের চিপস কার্ডের কারখানা পরিদর্শনে ইতালি ও চীন যাচ্ছেন ছয় পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। এ ছাড়া পুলিশের আবাসিক ভবনের জন্য লিফট কিনতে চীনের কারখানা পরিদর্শনে যাচ্ছেন দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন।
বর্জ্য পরিশোধনাগার কেনা ও তা স্থাপনে গ্রহণযোগ্যতা পরীক্ষা (এফএটি), চিপস কার্ড তৈরির কাজ দেখা এবং লিফটের কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে কারিগরি বিশেষজ্ঞ জ্ঞান না থাকা কর্মকর্তাদের বিদেশভ্রমণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অনিয়ম-দুর্নীতির ওপর নজরদারি করা প্রতিষ্ঠান ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রকল্পের মালপত্র কেনাকাটায় বিদেশ যাওয়ার চর্চা বন্ধ করতে হবে। ঠিকাদারি কোম্পানি কোনো দাতা প্রতিষ্ঠান নয় যে, লাভ ছাড়াই কাউকে বিদেশে নেবে। যারা বিদেশ যাচ্ছেন তাদের সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান, দায়িত্ব ও দক্ষতা রয়েছে কি না, তা দেখতে হবে। এখন যেকোনো কারিগরি বিষয়ে সরেজমিনে না গিয়ে ভার্চুয়ালি ডিভিও কলের মাধ্যমে বুঝে নেওয়া সম্ভব। নতুন সরকারের কর্মকর্তাদের অবাধে বিদেশে যাওয়ার চর্চা থেকে বের হয়ে আসা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)