স্থল আগ্রাসন চালালে আমরা হিজবুল্লাহর পাশে থাকব: আল-হুথি
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরাইলি বাহিনী লেবাননে স্থল আগ্রাসন চালালে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন লেবাননের হিজবুল্লাহর পাশে দাঁড়াতে কুণ্ঠিত হবে না বলে ঘোষণা করেছে এই আন্দোলন।
এক ভাষণে আনসারুল্লাহ নেতা আব্দুল-মালিক আল-হুথি এ ঘোষণা দিয়েছেন। তিনি লেবাননে সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হিজবুল্লাহ যাতে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থন দিতে না পারে সে লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, বর্তমানে লেবাননে যে হামলা চালানো হচ্ছে তার পরিকল্পনা বহু বছর ধরে করে আসছিল ইসরাইল। তবে হিজবুল্লাহ বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে হুথি মন্তব্য করেন।
আনসারুল্লাহ নেতা বলেন, মানবতার শত্রু ইসরাইল গাজা ধ্বংস করার একই পদ্ধতি লেবাননে অনুসরণ করছে। তারা লেবাননেও আবাসিক ঘরবাড়িতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে। কিন্তু তা সত্ত্বেও গাজার প্রতি হিজবুল্লাহর সমর্থন দিন দিন শক্তিশালী ও অধিকতর কার্যকর হয়ে উঠছে।
হিজবুল্লাহর ইসরাইলবিরোধী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করে আব্দুল-মালিক আল-হুথি বলেন, ঘটনাক্রমে হিজবুল্লাহ এসব হামলা চালিয়ে লেবাননের জাতীয় স্বার্থ রক্ষা করছে। কারণ ইসরাইল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারলে নিশ্চিতভাবে এরপরই লেবাননে আগ্রাসন শুরু করত।
২০০৬ সালে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের কথা স্মরণ করে আনসারুল্লাহ নেতা বলেন, লেবাননে স্থল আগ্রাসন চালালে ইসরাইল মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং তার চূড়ান্ত পরিণতি হবে তেল আবিবের বিশাল পরাজয়। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে তিনি উল্লেখ করেন।
এদিকে দখলকৃত ইসরাইলে ২টি সামরিক অপারেশন পরিচালনা করেছে ইয়েমেন আনসারআল্লাহ সশস্ত্র বাহিনী।
তেল আবিবে একটি সামরিক টার্গেটে পালেস্টাইন-২" ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক ও আশকেলনে একটি গুরুত্বপূর্ণ টার্গেটে "জাফা" ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালানো হয়।
আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা খান ইউনিসের পূর্বে সোফা এরিয়ায় ইসরাইলি ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম ও এর নিকটে থাকা সন্ত্রাসী সেনাদলকে ২টি "আল ইয়াসিন-১০৫" শেল দ্বারা সরাসরি টার্গেট করে হতাহত করেছে।
দখলকৃত গোলান হাইটসের একটি গুরুত্বপূর্ণ টার্গেটে ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালায় ইরাকি ইসলামিক রেসিস্ট্যান্স।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।